পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এনএসইউতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) সপ্তমবারের মতো পঞ্চবার্ষিক পরিকল্পনা-বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘নাগরিক ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পাবলিক পলিসি ও গভর্নেন্স প্রোগ্রাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী একাডেমিকদের বেশি বেশি অংশগ্রহণে পঞ্চবার্ষিক পরিকল্পনার ত্রুটি বা সমস্যা কমাবে, সাফল্যের হার বাড়াবে। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।