পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আর ১০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগগুলো হলো বিএসসি এজি (অনার্স), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট।জানা গেছে, ভর্তিসংক্রান্ত বিস্তারিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.pstu.ac.bd থেকে জানা যাবে। মেধাক্রম অনুযায়ী, ১৭৫ জন বিএসসি এজি (অনার্স), ৬০ জন সিএসই, ৭৫ জন বিবিএ, ৪০ জন বিএসসি ফিশারিজ (অনার্স), ৫০ জন ডিভিএম এবং ৪০ জন বিএসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত হবেন বলে জানা গেছে।