পদার্থবিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১১

প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞানের অধ্যায়-১১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। তড়িৎ প্রবাহের একক কী?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার গ. কুলম্ব ঘ. ওহ্‌ম
২। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে?
ক. তড়িৎ ক্ষেত্র খ. তড়িৎ তীব্রতা গ. তড়িৎ বর্তনী ঘ. তড়িৎ বলরেখা
৩। নিচের কোনটি অর্ধপরিবাহী?
ক. প্লাস্টিক খ. অ্যালুমিনিয়াম গ. কাচ ঘ. জার্মেনিয়াম
৪। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ( I), রোধ ( R) ও বিভব পার্থক্য ( V)-এর মধ্যে সম্পর্ক কোনটি?
ক. R = খ. I = VR গ. I = ঘ. R =
৫। x অক্ষ বরাবর বিভব পার্থক্য এবং y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ স্থাপন করলে কী ধরনের রেখা পাওয়া যাবে?
ক. বৃত্ত খ. সরলরেখা গ. বক্ররেখা ঘ. উপবৃত্ত
৬। রোধের একক কী? ক. অ্যাম্পিয়ার খ. ওহ্‌ম গ. ওয়াট ঘ. কুলম্ব
৭। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এক-তৃতীয়াংশ করা হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত হবে?
ক. তিনগুণ খ. নয়গুণ গ. অর্ধেক ঘ. এক-তৃতীয়াংশ
৮। বিভব পার্থক্যের একক কী?
ক. ওহ্‌ম খ. অ্যাম্পিয়ার গ. ভোল্ট ঘ. কুলম্ব
৯। তড়িৎচালক শক্তির এসআই একক কী?
ক. J খ. JC-1 গ. JC ঘ. V
১০। যদি Q আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে W জুল পরিমাণ কাজ সম্পন্ন হয় এবং তড়িৎচালক শক্তি E হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক. E = খ. E = গ. E = WQ ঘ. E =
১১। কোনো তারের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 10V। এর রোধ 2 ওহ্‌ম হলে এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে?
ক. 5A খ. 20A গ. 0.2A ঘ. 12A
১২। আপেক্ষিক রোধের বিপরীত রাশি কোনটি?
ক. পরিবাহী খ. পরিবাহকত্ব গ. পরিবাহিতা ঘ. পরিবাহক
১৩. আপেক্ষিক রোধের একক কী?
ক. ওহম-মিটার খ. ওহ্‌ম গ. ভোল্ট ঘ. অ্যাম্পিয়ার
১৪। নিচের কোনটির রোধ বেশি?
ক. রুপা খ. তামা গ. নাইক্রোম ঘ. টাংস্টেন
১৫। কোনো পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর—
i. দৈর্ঘে্যর ওপর ii. উপাদানের ওপর iii. তাপমাত্রার ওপর
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। 1 kwh = কত জুল? ক. 3.6×106 খ. 3×105 গ. 36 ঘ. 106
# নিচের তথ্যের আলোকে ১৭-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৫ ওহ্‌মের চারটি রোধকে আলাদাভাবে অনুক্রমিক ও সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করা হলো।
১৭। শ্রেণি সন্নিবেশে তুল্য রোধ কত ওহ্‌ম?
ক. 5 খ. 9 গ. 10 ঘ. 20
১৮। সমান্তরাল সন্নিবেশে তুল্য রোধ কত ওহ্‌ম?
ক. 5 খ. 20 গ. 1.25 ঘ. 0.8
# নিচের তথ্যের আলোকে ১৯-২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে।
১৯। বাল্বটির ফিলামেন্টের রোধ কত ওহ্‌ম?
ক. 2.2 খ. 484 গ. 48.4 ঘ. 48400
২০। বাল্বটির মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
ক. 0.455A খ. 22000A গ. 320A ঘ. 2.2A.

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ক।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা