পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের অধ্যায়-১৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৯। সিটিস্ক্যানে প্রয়োগ করা হয়—
ক. আলফা রশ্মি খ. বিটা রশ্মি
গ. গামা রশ্মি ঘ. এক্স-রে
১০। যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্ত্তর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়, তাকে কী বলে?
ক. সিটিস্ক্যান খ. টমোগ্রাফি
গ. এমআরআই ঘ. আলট্রাসনোগ্রাফ
১১। ইসিজি পরীক্ষায় হৃৎপিণ্ডের ছবি পাওয়ার জন্য মোট কয়টি ইলেকট্রোড ব্যবহার করা হয়?
ক. ৪ খ. ৬ গ. ১০ ঘ. ১২
১২। ইসিজি যন্ত্রের সাহাযে্য কী শনাক্ত করা হয়?
ক. শব্দসংকেত খ. চৌম্বকক্ষেত্র
গ. আলোর উপস্থিতি
ঘ. তড়িৎসংকেত
১৩। এন্ডোস্কপি যন্ত্রে নল থাকে—
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৪। কোনটি পরীক্ষণের জন্য এন্ডোস্কপি ব্যবহৃত হয় না?
ক. হৃৎপিণ্ড খ. নাসাগহ্বর
গ. কান ঘ. ফুসফুস
১৫। এন্ডোস্কপি পরীক্ষায় রোগীর দেহে কী প্রবেশ করানো হয়?
ক. ডাই খ. আলো
গ. শব্দ ঘ. আলট্রাসাউন্ড
১৬। হৃৎপিণ্ডের স্পন্দন জানার জন্য একমাত্র পরীক্ষা কোনটি।
ক. ইসিজি খ. এক্স-রে
গ. এনজিওগ্রাম ঘ. সিটিস্ক্যান
# প্রদত্ত তথ্যের আলোকে ১৭-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে, এ রকম আরও বিভিন্ন মৌলের আইসোটোপ আছে, যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগানো হয়।
১৭। কার্বনের আইসোটোপের ভরসংখ্যা কত?
ক. ১২, ১৩, ১৪ খ. ১১, ১২, ১৩
গ. ১৩, ১৪, ১৫ ঘ. ১৪, ১৫, ১৬
১৮। 32P সংকেতে 32 হলো—
ক. পরমাণু সংখ্যা খ. প্রোটন সংখ্যা
গ. ভরসংখ্যা ঘ. ইলেকট্রন সংখ্যা
১৯। এনজিওগ্রাম করা হয়—
i. ধমনি প্রসারিত হলে ii. কিডনির ধমনির অবস্থা বোঝার জন্য
iii. শিরার কোনো সমস্যা হলে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২০. রেডিওথেরাপি কয় ধরনের?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১৪
৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. খ।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা