বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
# নিচের তথ্যের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
36 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 s-এ থামানো হলো।
৭। গাড়িটির ত্বরণ কত?
ক. 0.2 ms-2 খ. - 0.2 ms-2 গ. 2 ms-1 ঘ. 5 ms-2
৮। উদ্দীপকে প্রদত্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক. 25 m খ. 50 m গ. 250 m ঘ. 500 m.
৯। দূরত্ব সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?
ক. বল খ. বেগ গ. ত্বরণ ঘ. সরণ
১০। অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
ক. LT-1 খ. ML-1 গ. LT-2 ঘ. MLT-2
১১। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?
ক. গ্যালিলিও খ. নিউটন
গ. আর্কিমিডিস ঘ. কেপলার
১২। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—
ক. সমানুপাতিক খ. বর্গের সমানুপাতিক
গ. ব্যস্তানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
১৩। পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?
ক. স্পন্দন খ. চলন গ. ঘূর্ণন ঘ. পর্যাবৃত্ত
১৪। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?
ক. 0 খ. 2pr গ. pr2 ঘ. p
১৫। অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক. বিষুবীয় অঞ্চলে খ. মেরু অঞ্চলে
গ. ভূপৃষ্ঠের ওপরে ঘ. ভূকেন্দ্রে
১৬। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের—
ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক
গ. বর্গের সমানুপাতিক
ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
১৭। বেগ সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?
ক. বেগ খ. সরন গ. বল ঘ. ত্বরণ
১৮। ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে 10 ms-2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2km দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে?
ক. 10s খ. 15s গ. 20s ঘ. 400s
১৯। নিচের কোন রাশির মাত্রা ও একক একই নয়?
ক. সরণ ও দূরত্ব খ. বেগ ও দ্রুতি
গ. বেগ ও ত্বরণ ঘ. ত্বরণ ও স্পন্দন
২০। ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে 4 m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক. 20 m খ. 25 m গ. 75 m ঘ. 100 m.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা