বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১। কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?
ক. বেগ খ. বল
গ. ভর ঘ. ভরবেগ
২। নিচের কোনটি অস্পর্শ বল?
ক. সংঘর্ষ বল
খ. ঘর্ষণ বল
গ. টান বল
ঘ. মহাকর্ষ বল
৩। দুটি গতিশীল আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
ক. তাড়িত চৌম্বক বল
খ. তড়িত্ বল
গ. নিউক্লীয় বল
ঘ. চৌম্বক বল
৪। ভরবেগের ক্ষেত্রে বলা যায়—
i. এটি ভেক্টর রাশি
ii. এর মাত্রা
iii. এর একক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। কোনো গাড়ির বেগ তিন গুণ করা হলে প্রাপ্ত গতিশক্তি আগে গতিশক্তির মতো?
ক. ৩ গুণ খ ৯ গুণ
গ. ১/৩ অংশ ঘ. ১/৯ অংশ
৬। মার্বেলের গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ?
ক. আবর্ত ঘর্ষণ
খ. পিছলানো ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ
ঘ. স্থিতি ঘর্ষণ
৭। একটি 10g ভরের গুলি 6kg ভরের একটি বন্দুকের নল থেকে 300ms-1 বেগ বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাদবেগ কত?
ক. 5 ms-1 খ. -5 ms1
গ. 0.5 ms-1 ঘ. 0.25 ms-1
৮। নিউটনের প্রথম সূত্র থেকে কী কী বিষয়ের ধারণা পাওয়া যায়?
ক. জড়তা খ. বল
গ. ভরবেগ ও বল
ঘ. বল ও জড়তা
৯। একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে গড়িয়ে চললে কোন ঘর্ষণ বল সৃষ্টি হয়?
ক. প্রবাহী খ. আবর্ত
গ. পিছলানো ঘ. স্থিতি
১০। 30 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ 4 ms-2 হবে?
ক. 120 N খ. 7.5 N
গ. 0.133 N ঘ. 34 N
১১। নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের পরিমাপগত ধারণা পাওয়া যায়।
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
১২। সবল নিউক্লীয় বলের পাল্লা কত?
ক. 1015m খ. 10-12m
গ. 1012m ঘ. 10-15m
১৩। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী কোনটি?
ক. দুর্বল নিউক্লীয় বল
খ. সবল নিউক্লীয় বল
গ. মহাকর্ষ বল
ঘ. তাড়িত চৌম্বক বল
১৪। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৫। 24kg ভরের কোনো বস্তুর ওপর 72 N বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে?
ক. 3ms-2 খ. 3ms-1
গ. -3ms-2 ঘ. 0.3ms-1
# নিচের তথ্যের আলোকে ১৬-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্থির অবস্থা থেকে 25kg ভরের একটি ট্রলির ওপর প্রয়োগ করায় এটি 5ms-1 বেগে চলতে শুরু করল।
১৬। ট্রলিটির ভরবেগ কত?
ক. 25 kgms-1
খ. 5 kgms-1
গ. 30 kgms-1
ঘ. 125 kgms-1
১৭। বলপ্রয়োগের আগে এর ভরবেগ কত ছিল?
ক. 5 kgms-1 খ. 20 kgms-1
গ. 25 kgms-1 ঘ. 0 kgms-1
১৮। ট্রলিটি যদি 2s বেগপ্রাপ্ত হয়, তবে 10 ms-1 এর ত্বরণ কত?
ক. 2 ms-2 খ. 5 ms-2
গ. 12 ms-2 ঘ. 20 ms-2
১৯. প্যারাস্যুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোনটি?
ক. প্রবাহী ঘর্ষণ
খ. স্থিতি ঘর্ষণ
গ. পিছলানো ঘর্ষণ
ঘ. আবর্ত ঘর্ষণ
২০। ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক. তাপশক্তি
খ. রাসায়নিক শক্তি
গ. শব্দশক্তি
ঘ. আলোকশক্তি।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ক।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা