বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। নিচের কোনটি স্পন্দন গতি?
ক. ঘড়ির কাঁটার গতি খ. সরল দোলকের গতি
গ. বৈদ্যুতিক পাখার গতি ঘ. স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের গতি
২। তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয়?
ক. শক্তি খ. ক্ষমতা গ. গতি ঘ. বেগ
৩। পানির তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?
ক. পর্যাবৃত্ত তরঙ্গ খ. চৌম্বকীয় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ ঘ. যান্ত্রিক তরঙ্গ
৪। যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের ওপর নির্ভর করে?
ক. বিস্তার খ. দশা গ. মাধ্যমের প্রকৃতি ঘ. চাপ
৫। যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয়, তাকে বলে—
ক. অণুপ্রস্থ তরঙ্গ খ. আড় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বক তরঙ্গ ঘ. অনুদৈর্ঘ্য তরঙ্গ
৬। কম্পাঙ্কের একক কী?
ক. নিউটন খ. হার্জ গ. মিটার ঘ. মিটার/সে.
৭। অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলোর স্পন্দন দিকের সঙ্গে তরঙ্গপ্রবাহের দিকের মধ্যবর্তী কোণের মান কত?
ক. ০হ্ন খ. ৬০হ্ন গ. ৯০হ্ন ঘ. ১৮০হ্ন
৮। যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ খ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
গ. আড়তরঙ্গ ঘ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
৯। তরঙ্গ দৈর্ঘ্যের একক কী?
ক. হার্জ খ. মিটার গ. প্যাসকেল ঘ. কেলভিন
১০। স্পন্দনশীল বস্তুকণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাকে কী বলে?
ক. বিস্তার খ. দশা গ. কম্পাঙ্ক ঘ. তরঙ্গ দৈর্ঘ্য
১১। দশা বলতে বোঝানো হয়—
i. ত্বরণ ii. বেগ iii. সরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কম্পাঙ্কের মাত্রা কোনটি?
ক. q-1 খ. T-1 গ. Hz ঘ. LT-1
১৩। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
ক. কঠিন খ. তরল গ. গ্যাসীয় ঘ. মিশ্র
১৪। পর্যায়কালের একক কী?
ক. s খ. s-1 গ. m ঘ. Hz
১৫। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের—
ক. সমান খ. সমানুপাতিক
গ. বর্গের সমানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
# নিচের তথ্যের আলোকে ১৬-১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য 8.7cm 1। বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 332ms-1 এবং 1452.5ms-1।
১৬। বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?
ক. 0.02m খ. 0.02cm গ. 16600cm ঘ. 16600m
১৭। বাতাসে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত?
ক. 2Hz খ. 0.02Hz গ. 166Hz ঘ. 16600Hz.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা