পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১। কোন বিজ্ঞানী পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা?
ক. থেলিস খ. রজার বেকন গ. গ্যালিলিও ঘ. নিউটন
২। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক. ম্যাক্স প্লাঙ্ক খ. মার্কনি
গ. রনজেন ঘ. বেকেরেল
৩। নিউটনের মতে কোনটির শুরু বা শেষ নেই?
ক. সময় খ. ক্ষমতা গ. শক্তি ঘ. কাজ
৪। নিচের কোনটি লব্ধ একক?
ক. মোল খ. কেলভিন গ. জুল ঘ. অ্যাম্পিয়ার
৫। নিচের কোনটি মৌলিক একক?
ক. ক্যান্ডেলা খ. ওয়াট গ. নিউটন ঘ. ভোল্ট

৬। পদার্থের পরিমাণের একক কী?
ক. গ্রাম খ. কিলোগ্রাম গ. মোল ঘ. মিটার
৭। ১ ফেমটোমিটার = কত মিটার?
ক. 10-15 খ. 1015 গ. 1018 ঘ. 10-18
৮। দীপন তীব্রতার একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. লুমেন গ. ক্যান্ডেলা ঘ. লাক্স
৯। বলের একক যেভাবে লেখা যায় তা হলো—
i. N ii. Newton iii. newton
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। একটি বৃত্তাকার স্কেলের ভাগ-সংখ্যা ২০০ এবং যন্ত্রের পিচ 1mm হলে স্ক্রুগজটির লঘিষ্ঠ গণন কত মি.মি.?
ক. 0.01 খ. 0.001 গ. 0.05 ঘ. 0.005

অধ্যায়-২
১। নিচের কোনটি ভেক্টর রাশি?
ক. দ্রুতি খ. কাজ গ. সরণ ঘ. শক্তি
২। দ্রুতির একক কোনটি?
ক. ms খ. ms-1 গ. ms-2 ঘ. kgs-1
৩। পর্যাবৃত্ত গতি হতে পারে—
i. বৃত্তাকার ii. উপবৃত্তাকার iii. সরলরৈখিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়?
ক. গিটারের তারের গতি খ. ঘড়ির কাঁটার গতি
গ. সরল দোলকের গতি
ঘ. কম্পনশীল সুরশলাকার গতি
৫। নিচের কোনটি স্কেলার রাশি?
ক. সরণ খ. বেগ গ. তড়িত্ তীব্রতা ঘ. কাজ
৬। কোনো বস্তু সমবেগে চলতে থাকলে এর ত্বরণের মান নিচের কোনটি?
ক. শূন্য খ. সর্বনিম্ন গ. সর্বোচ্চ ঘ. ঋণাত্মক
নিচের তথ্যের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
36 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 s-এ থামানো হলো।
৭। গাড়িটির ত্বরণ কত?
ক. 0.2 ms-2 খ. -0.2 ms-2 গ. 2 ms-1 ঘ. 5 ms-2
৮। উদ্দীপকে প্রদত্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক. 25 m খ. 50 m গ. 250 m ঘ. 500 m
৯। দূরত্ব সময়লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?
ক. বল খ. বেগ গ. ত্বরণ ঘ. সরণ
১০। অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
ক. LT-1 খ. ML-1 গ. LT-2 ঘ. MLT-2
১১। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?
ক. গ্যালিলিও খ. নিউটন
গ. আর্কিমিডিস ঘ. কেপলার
১২। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—
ক. সমানুপাতিক খ. বর্গের সমানুপাতিক
গ. ব্যস্তানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
১৩। পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?
ক. স্পন্দন খ. চলন গ. ঘূর্ণন ঘ. পর্যাবৃত্ত
১৪। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?
ক. 0 খ. 2r গ. r2 ঘ. 
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদার্থবিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১
১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ।
অধ্যায়-২
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪.ক।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা