পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১৫। অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক. বিষুবীয় অঞ্চলে খ. মেরু অঞ্চলে
গ. ভূপৃষ্ঠের ওপরে ঘ. ভূকেন্দ্রে
১৬। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের—
ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক
গ. বর্গের সমানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
১৭। বেগ সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?
ক. বেগ খ. সরণ গ. বল ঘ. ত্বরণ

১৮। ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে 10 ms-2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 km দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে?
ক. 10 s খ. 15 s গ. 20 s ঘ. 400 s
১৯। নিচের কোন রাশির মাত্রা ও একক একই নয়?
ক. সরণ ও দূরত্ব খ. বেগ ও দ্রুতি
গ. বেগ ও ত্বরণ ঘ. ত্বরণ ও স্পন্দন
২০। ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে 4 m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক. 20 m খ. 25 m গ. 75 m ঘ. 100 m
অধ্যায়-৩
১। কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?
ক. বেগ খ. বল গ. ভর ঘ. ভরবেগ
২। নিচের কোনটি অস্পর্শ বল?
ক. সংঘর্ষ বল খ. ঘর্ষণ বল
গ. টান বল ঘ. মহাকর্ষ বল
৩। দুটি গতিশীল আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?
ক. তাড়িত চৌম্বক বল খ. তড়িত্ বল
গ. নিউক্লীয় বল ঘ. চৌম্বক বল
৪. ভরবেগের ক্ষেত্রে বলা যায়—
i. এটি ভেক্টর রাশি ii. এর মাত্রা iii. এর একক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। 24 kg ভরের কোনো বস্তুর ওপর 72 N বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে?
ক. 3 ms-2 খ. 3 ms-1 গ. -3 ms-2 ঘ. 0.3 ms-1
৬। মার্বেলের গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ?
ক. আবর্ত ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ ঘ. স্থিতি ঘর্ষণ
৭। একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাদেবগ কত?
ক. 5 ms-1 খ. -5 ms1 গ. 0.5 ms-1 ঘ. 0.25 ms-1
৮। নিউটনের প্রথম সূত্র থেকে কী কী বিষয়ের ধারণা পাওয়া যায়?
ক. জড়তা খ. বল গ. ভরবেগ ও বল ঘ. বল ও জড়তা
৯। একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে গড়িয়ে চললে কোন ঘর্ষণ বল সৃষ্টি হয়?
ক. প্রবাহী খ. আবর্ত গ. পিছলানো ঘ. স্থিতি
১০। 30 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ 4 ms-2 হবে?
ক. 120 N খ. 7.5 N গ. 0.133 N ঘ. 34 N
১১. নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের পরিমাপগত ধারণা পাওয়া যায়।
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১২। সবল নিউক্লীয় বলের পাল্লা কত?
ক. 1015m খ. 10-12m গ. 1012m ঘ. 10-15m
১৩. নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী কোনটি?
ক. দুর্বল নিউক্লীয় বল খ. সবল নিউক্লীয় বল গ. মহাকর্ষ বল ঘ. তাড়িত চৌম্বক বল
১৪। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৫। প্যারাস্যুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোনটি?
ক. প্রবাহী ঘর্ষণ খ. স্থিতি ঘর্ষণ
গ. পিছলানো ঘর্ষণ ঘ. আবর্ত ঘর্ষণ
১৬। ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক. তাপশক্তি খ. রাসায়নিক শক্তি
গ. শব্দশক্তি ঘ. আলোকশক্তি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদার্থবিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-২
১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ।
অধ্যায়-৩
১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা