পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৯। দূরত্ব সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বল খ. বেগ গ. ত্বরণ ঘ. সরণ

১০। অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?

ক. LT-1 খ. ML-1 গ. LT-2 ঘ. MLT-2

১১। কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. নিউটন গ. আর্কিমিডিস ঘ. কেপলার

১২। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—

ক. সমানুপাতিক খ. বর্গের সমানুপাতিক

গ. ব্যস্তানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

১৩। পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?

ক. স্পন্দন খ. চলন গ. ঘূর্ণন ঘ. পর্যাবৃত্ত

১৪। একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?

ক. 0 খ. 2r গ. r2 ঘ. 

১৫। অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?

ক. বিষুবীয় অঞ্চলে খ. মেরু অঞ্চলে গ. ভূপৃষ্ঠের ওপরে ঘ. ভূকেন্দ্রে

১৬। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের—

ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক গ. বর্গের সমানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

১৭। বেগ সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বেগ খ. সরন গ. বল ঘ. ত্বরণ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা

উত্তর

পদার্থবিজ্ঞান

অধ্যায়-২

৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩.  ঘ ১৪.ক  ১৫. খ ১৬. ক ১৭. ঘ