পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

১। কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?

ক. বেগ খ. বল গ. ভর ঘ. ভরবেগ

২। নিচের কোনটি অস্পর্শ বল?

ক. সংঘর্ষ বল খ. ঘর্ষণ বল গ. টান বল ঘ. মহাকর্ষ বল

৩। দুটি গতিশীল আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?

ক. তাড়িত চৌম্বক বল খ. তড়িত্ বল গ. নিউক্লীয় বল ঘ. চৌম্বক বল

৪। ভরবেগের ক্ষেত্রে বলা যায়—

i. এটি ভেক্টর রাশি ii. এর মাত্রা iii. এর একক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫। কোনো গাড়ির বেগ তিন গুণ করা হলে প্রাপ্ত গতিশক্তি আগের

গতিশক্তির—

ক. ৩ গুণ খ. ৯ গুণ গ. ১/৩ অংশ ঘ. ১/৯ অংশ

৬। মার্বেলের গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ?

ক. আবর্ত ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ গ. প্রবাহী ঘর্ষণ ঘ. স্থিতি ঘর্ষণ

৭। একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগ বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাদ্বেগ কত?

ক. 5 ms-1 খ. -5 ms1 গ. 0.5 ms-1 ঘ. 0.25 ms-1

৮। নিউটনের প্রথম সূত্র থেকে কী কী বিষয়ের ধারণা পাওয়া যায়?

ক. জড়তা খ. বল গ. ভরবেগ ও বল ঘ. বল ও জড়তা

৯। একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে গড়িয়ে চললে কোন ঘর্ষণ বল

সৃষ্টি হয়?

ক. প্রবাহী খ. আবর্ত গ. পিছলানো ঘ. স্থিতি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: পদার্থবিজ্ঞান

অধ্যায়-৩

১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা