বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১। কাজের মাত্রা কত?
ক. ML2T-1 খ. MLT-1 গ. ML2T2 ঘ. ML2T-3
২। কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে, তাকে কী বলে?
ক. ক্ষমতা খ. কর্মদক্ষতা গ. বল ঘ. শক্তি
৩। 1470J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 7ms-1 হলে তার
ভর কত?
ক. 60 kg খ. 70 kg গ. 210 kg ঘ. 10290 kg
৪। কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
ক. ভর খ. উচ্চতা গ. সময় ঘ. অভিকর্ষজ ত্বরণ
৫। 1 kwh = কত?
ক. 3.6J খ. 3.6 × 106J গ. 3600J ঘ. 3.6 × 105J
৬। পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ নিচের কোনটি?
ক. E = mas খ. E = mc2 গ. E = mv2 ঘ. E = mgh
৭। ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তড়িত্ খ. তাপ গ. রাসায়নিক ঘ. যান্ত্রিক
৮। জলবিদ্যুত্ উত্পাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. তড়িত্শক্তি খ. গতিশক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. বিভব শক্তি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
উত্তর
পদার্থবিজ্ঞান
অধ্যায়-৪
১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ