পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১৯. প্যারাস্যুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোনটি?
ক. প্রবাহী ঘর্ষণ খ. স্থিতি ঘর্ষণ
গ. পিছলানো ঘর্ষণ ঘ. আবর্ত ঘর্ষণ
২০। ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক. তাপশক্তি খ. রাসায়নিক শক্তি
গ. শব্দশক্তি ঘ. আলোকশক্তি।
অধ্যায়-৪
১। কাজের মাত্রা কত?
ক. ML2T-1 খ. MLT-1
গ. ML2T2 ঘ. ML2T-3
২। কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে, তাকে কী বলে?
ক. ক্ষমতা খ. কর্মদক্ষতা
গ. বল ঘ. শক্তি
৩। 1470 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 7ms-1 হলে তার ভর কত?
ক. 60 kg খ. 70 kg
গ. 210 kg ঘ. 10290 kg
৪। কোনটির ওপর অভিকর্ষক বিভব শক্তির মান নির্ভর করে না?
ক. ভর খ. উচ্চতা
গ. সময় ঘ. অভিকর্ষক ত্বরণ
৫। 1 kwh = কত?
ক. 3.6J খ. 3.6 × 106J
গ. 3600J ঘ. 3.6 × 105J
৬। পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ নিচের কোনটি?
ক. E = mas খ. E = mc2
গ. E = 1/2 mv2 ঘ. E = mgh
৭। ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তড়িত্ খ. তাপ
গ. রাসায়নিক ঘ. যান্ত্রিক
৮। জলবিদ্যুত্ উত্পাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. তড়িত্শক্তি খ. গতিশক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. বিভব শক্তি
৯। কয়লা থেকে উত্পন্ন হয়—
i. আলকাতরা, টলুয়িন
ii. বেঞ্জিন, অ্যামোনিয়া
iii. কোল গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে পরিণত হয়?
ক. কয়লা খ. লোহা
গ. পেট্রোলিয়াম ঘ. প্রাকৃতিক গ্যাস।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায় ৩
১৯. ক ২০. ক।
অধ্যায়-৪
১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত
হাইস্কুল, ঢাকা