বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১। নিচের কোনটি স্পন্দন গতি?
ক. ঘড়ির কাঁটার গতি খ. সরল দোলকের গতি
গ. বৈদ্যুতিক পাখার গতি ঘ. স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের গতি
২। তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয়?
ক. শক্তি খ. ক্ষমতা গ. গতি ঘ. বেগ
৩। পানির তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?
ক. পর্যাবৃত্ত তরঙ্গ খ. চৌম্বকীয় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ ঘ. যান্ত্রিক তরঙ্গ
৪। যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের ওপর নির্ভর করে?
ক. বিস্তার খ. দশা গ. মাধ্যমের প্রকৃতি ঘ. চাপ
৫। যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয়, তাকে কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ খ. আড় তরঙ্গ
গ. তাড়িত চৌম্বক তরঙ্গ ঘ. অনুদৈর্ঘ্য তরঙ্গ
৬। কম্পাঙ্কের একক কী?
ক. নিউটন খ. হার্জ গ. মিটার ঘ. মিটার/সে.
৭। অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলোর স্পন্দন দিকের সঙ্গে তরঙ্গপ্রবাহের দিকের মধ্যবর্তী কোণের মান কত?
ক. 0হ্ন খ. 60হ্ন গ. 90হ্ন ঘ. 180হ্ন
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
উত্তর
পদার্থবিজ্ঞান
অধ্যায়-৭
১. ক. ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক