পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে উদ্ভাবিত কৃত্রিম বুনন?
ক. পেট্রল খ. পিচ
গ. টেরি লাইন ঘ. টেট্রন
২। কোনটির ঘনত্ব সর্বাধিক?
ক. পানি খ. লোহা
গ. রুপা ঘ. সোনা
৩। কোনটি পদার্থের তাপমিতিক ধর্ম?
ক. ভর খ. উচ্চতা
গ. আয়তন ঘ. ক্ষেত্রফল
৪। স্ফুটনাঙ্ক নির্ভর করে কিসের ওপর?
ক. চাপ খ. আয়তন
গ. সময় ঘ. তাপমাত্রা
৫। তড়িত্প্রবাহের অস্তিত্ব পরিমাপক যন্ত্র কোনটি?
ক. ভোল্টমিটার খ. গ্যালভানোমিটার
গ. অ্যামিটার ঘ. ব্যারোমিটার
৬। কীভাবে আবিষ্ট ভোল্টেজ বা তড়িত্প্রবাহ বাড়ানো যায়?
ক. শক্তিশালী চুম্বক ব্যবহার করে
খ. তার কুণ্ডলী স্থির রেখে
গ. প্যাঁচসংখ্যা অপরিবর্তিত রেখে
ঘ. বায়ুপ্রবাহের মাধ্যমে
৭। কোন পদার্থটি রেডিয়াম ধাতুর তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে পাওয়া যায়?
ক. কপার খ. জিঙ্ক
গ. লেড ঘ. বোরন
৮। কোন রশ্মিটি ভরশূন্য?
ক. আলফা খ. বিটা
গ. গামা ঘ. ক্যাথোড রশ্মি
৯। কোন রাশিগুলোর মাত্রা অভিন্ন?
i. দ্রুতি
ii. বেগ
iii. ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, কারণ—
i. আলোর বিক্ষেপণ
ii. দিগন্তের খুব কাছাকাছি চলে আসে
iii. বায়ুমণ্ডলের হালকা স্তর ভেদ করে সূর্যালোক আমাদের চোখে পৌঁছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। প্রতিটি পরমাণুতে বিদ্যমান থাকে—
i. ইলেকট্রন
ii. প্রোটন
iii. নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। IC-এর ব্যবহার দেখা যায়—
i. কম্পিউটারে
ii. মোবাইল ফোনে
iii. মাইক্রোওভেনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। তড়িত্ ক্ষেত্রের আছে—
i. প্রাবল্য
ii. রোধ
iii. বিভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। অশুরক পদার্থ কোনটি?
ক. লোহা খ. তামা
গ. সোনা ঘ. বায়ু
১৫। কী প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন বৃদ্ধি পায়?
ক. চাপ খ. তাপ
গ. বল ঘ. গতি
১৬। পদার্থের অণুগুলো সব সময় কী থাকে?
ক. গতিশীল খ. স্থিতিশীল
গ. ধীরগতি ঘ. দ্রুতমান
১৭। পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির ভূমিকা উল্লেখযোগ্য?
ক. তাপের খ. তাপমাত্রার
গ. আয়তনের ঘ. ঘনত্বের
১৮। কোনটি কম তাপমাত্রায় গলে?
ক. বরফ খ. মোম গ. তামা ঘ. লোহা
১৯। আধাননিরপেক্ষ কণা কোনটি?
ক. ইলেকট্রন খ. প্রোটন
গ. নিউক্লিয়াস ঘ. আলফা কণা
২০। বিম্ব সাধারণত কত প্রকার?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
২১। রোধের একক কী?
ক. ভোল্ট খ. সিমেন্স
গ. অ্যাম্পিয়ার ঘ. ওহম
২২। ফটোকপিয়ারে ব্যবহূত কার্বনের পাউডার কালি কোন চার্জে চার্জিত?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. শূন্য
২৩। পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
ক, ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. নিউট্রাল
২৪। আমাদের দু চোখে একটি বস্তুর কয়টি প্রতিবিম্ব গঠিত হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
২৫। রেটিনা কয়টি স্নায়ুতন্তু দ্বারা গঠিত?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি।
 সঠিক উত্তর ছাপা হবে আগামী বুধবার
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১২: বাংলা ১ম পত্র
১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক