পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৮। যে তরঙ্গ কম্পনের দিকের সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাকে কী বলে?
ক. অণুপ্রস্থ তরঙ্গ খ. তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
গ. আড়তরঙ্গ ঘ. অণুদৈর্ঘ্য তরঙ্গ
৯। তরঙ্গদৈর্ঘ্যের একক কী?
ক. হার্জ খ. মিটার গ. প্যাসকেল ঘ. কেলভিন
১০। স্পন্দনশীল বস্তুকণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাকে কী বলে?
ক. বিস্তার খ. দশা গ. কম্পাঙ্ক ঘ. তরঙ্গদৈর্ঘ্য
১১। দশা বলতে বোঝানো হয়—
i. ত্বরণ ii. বেগ iii. সরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। কম্পাঙ্কের মাত্রা কোনটি?
ক. -1 খ. T-1 গ. Hz ঘ. LT-1
১৩। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
ক. কঠিন খ. বায়বীয় গ. তরল ঘ. শূন্য
১৪। পর্যায়কালের একক কী?
ক. s খ. s-1 গ. m ঘ. Hz
১৫। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের—
ক. সমান খ. সমানুপাতিক
গ. বর্গের সমানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
 বাকি অংশ ছাপা হবে আগামী বুধবার
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
উত্তর
পদার্থবিজ্ঞান
অধ্যায়-৭
৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ