এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ বাংলা ব্যবসায় উদ্যোগ পদার্থবিজ্ঞান মডেল টেস্ট
পদার্থবিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পানিতে সৃষ্ট একটি তরঙ্গ দৈর্ঘ্য 8.7cm। বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 332ms-1 ও 1452.5ms-1।
১৬। বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত?
ক. 0.02m খ. 0.02cm গ. 16600cm ঘ. 16600m
১৭। বাতাসে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত?
ক. 2Hz খ. 0.02Hz গ. 166Hz ঘ. 16600Hz
১৮। শব্দের তীব্রতার একক কী?
ক. ms-1 খ. Wm-1 গ. Wm-2 ঘ. Hz
১৯। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত সেকেন্ড?
ক. 0.1 খ. 0.01 গ. 0.001 ঘ. 0.5
২০। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়?
ক. 6 ms-1 খ. 0.6 ms-1 গ. 0.06 ms-1 ঘ. 0.006 ms-1
অধ্যায়-৮
১। আলো কী ধরনের তরঙ্গ?
ক. যান্ত্রিক তরঙ্গ খ. চৌম্বক তরঙ্গ গ. তড়িত চৌম্বক তরঙ্গ ঘ. শব্দতরঙ্গ
২। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কোনটি?
ক. সমান খ. অর্ধেক গ. দ্বিগুণ ঘ. তিন গুণ
৩। সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ হয়?
ক. উল্টো খ. বিবর্ধিত গ. বাস্তব ঘ. অবাস্তব
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
উত্তর
পদার্থবিজ্ঞান
অধ্যায়-৭: ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ
অধ্যায়-৮: ১. গ ২. খ ৩. ঘ