পদার্থবিজ্ঞান
সহকারী অধ্যাপক ঢাকা স্টেট কলেজ, ঢাকাউত্তর কাঠামো আলোচনাপ্রিয় শিক্ষার্থীরা, সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে পদার্থ বিজ্ঞান বিষয়টিতে সহজেই A+ পাওয়া যেতে পারে। আজ পদার্থবিজ্ঞান বিষয়ের বোর্ড পরীক্ষার বিষয়বস্তু, প্রশ্নের ধরন, উত্তর লেখার কৌশল, চিত্র, গাণিতিক সমস্যা, খাতার সৌন্দর্য বৃদ্ধিকরণসহ সম্ভাব্য সব বিষয়ে ধাপে ধাপে তা অলোচনা করব। পদার্থবিজ্ঞানে তত্ত্বীয় অংশের ৭৫ নম্বরের প্রশ্ন কীভাবে করা হয়ে থাকে, তা সঠিকভাবে না জানার কারণে অনেকেই তার ইচ্ছামতো পাঠ্যবই থেকে কোনো কোনো অধ্যায় ভালোভাবে আয়ত্ত করে না বা কোনো কোনো অধ্যায় পড়া থেকে বিরত থাকে। ফলে পরীক্ষার প্রস্তুতিতে থেকে যায় সমস্যা। তাই পদার্থবিজ্ঞানে ভালো ফলাফল করতে হলে প্রথমেই প্রশ্নের বিষয়বস্তু এবং প্রশ্নের ধরন বুঝতে হবে। এ বিষয়ে যদিও নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, এমনকি পাঠ্যবইয়ের অধ্যায়গুলোরও আলাদাভাবে কোনো বিভাগ করে দেওয়া নেই যেখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে কোন বিভাগ থেকে কতগুলো প্রশ্ন কীভাবে থাকবে। তবে সাধারণভাবে প্রথম ও দ্বিতীয় পত্রের বিষয়বস্তু হিসেবে যা থাকে এবং যে নিয়ম মেনে বোর্ডের প্রশ্ন করা হয়, আজ তোমাদের সে বিষয়ে আলোচনা করা হবে। প্রথম পত্রে অধ্যায় সংখ্যা ও বিষয়বস্তু : প্রথম পত্রে মোট ১৯টি অধ্যায় রয়েছে। এই ১৯টি অধ্যায়কে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যথা: (i) বলবিদ্যা (ii) তাপ এবং (iii) শব্দ দ্বিতীয় পত্রে অধ্যায় সংখ্যা ও বিষয়বস্তু: দ্বিতীয় পত্রে মোট ১৫টি অধ্যায় রয়েছে। এই ১৫টি অধ্যায়কে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যথা: (i) তড়িৎ ও চুম্বক (ii) আলোক ও তরঙ্গ তত্ত্ব এবং (iii) আধুনিক পদার্থবিজ্ঞানপ্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের মানবণ্টন : প্রতি মত্রে মোট নম্বর-১০০তত্ত্বীয়-৭৫ রচনামূলক প্রশ্নরচনামূলক তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে (প্রতিটি প্রশ্নের বিকল্প বা অথবা প্রশ্ন থাকবে) ৩×১৫ = ৪৫ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে (প্রতিটি প্রশ্নের বিকল্প বা অথবা প্রশ্ন থাকবে) ৬×৫ = ৩০ মোট = ৭৫ ব্যবহারিক-২৫ ব্যবহারিক পরীক্ষা = ১৫ব্যবহারিক খাতা = ৫মৌখিক = ৫ মোট = ২৫ প্রথম পত্রের প্রশ্নে যা থাকে (ক) বলবিদ্যা (প্রথম অধ্যায়-দশম অধ্যায়) থেকে একটি রচনামূলক ও তিনটি সংক্ষিপ্ত (খ) তাপ (১১তম অধ্যায়-১৬তম অধ্যায়) থেকে একটি রচনামূলক ও দুটি সংক্ষিপ্ত এবং (গ) শব্দ (১৭তম অধ্যায়-১৯তম অধ্যায়) থেকে একটি রচনামূলক এবং একটি সংক্ষিপ্ত।দ্বিতীয় পত্রের প্রশ্নে যা থাকে (ক) তড়িৎ ও চুম্বক (প্রথম অধ্যায়-ষষ্ঠ অধ্যায়) থেকে একটি রচনামূলক ও তিনটি সংক্ষিপ্ত (খ) আলোক ও তরঙ্গ তত্ত্ব (সপ্তম অধ্যায়-১১তম অধ্যায়) থেকে একটি রচনামূলক ও এক/দুটি সংক্ষিপ্ত।এবং (গ) আধুনিক পদার্থবিজ্ঞান (১২তম অধ্যায়-১৫তম অধ্যায়) থেকে ১টি রচনামূলক এবং দুই/একটি সংক্ষিপ্ত।প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের রচনামূলক অংশে যা থাকে রচনামূলক প্রশ্নের একাধিক অংশ থাকে যেমন (ক), (খ), (গ) ইত্যাদি। প্রশ্নের বিষয়বস্তু হিসেবে থাকতে পারে মৌলিক সংজ্ঞা বলতে কি বোঝো, বর্ণনাধর্মী, প্রমাণ বা দেখাও যে, পরীক্ষামূলক, অঙ্ক বা গাণিতিক সমস্যা ইত্যাদি। প্রতিটি রচনামূলক প্রশ্নের জন্য মোট নম্বর ১৫। প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের সংক্ষিপ্ত অংশে যা থাকে সংক্ষিপ্ত প্রশ্নের একাধিক অংশ থাকে যেমন (ক), (খ) ইত্যাদি। প্রশ্নের বিষয়বস্তু হিসেবে থাকতে পারে মৌলিক সংজ্ঞা বলতে কী বোঝো, বর্ণনাধর্মী, প্রমাণ বা দেখাও যে, পরীক্ষামূলক, অঙ্ক বা গাণিতিক সমস্যা ইত্যাদি। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোট নম্বর ৫।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল