পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# কোনো একটি গাড়ি নির্দিষ্ট বেগে সামনের দিকে চলছিল। গাড়িটির ভর 600 kg। গাড়িটি চলার সময় এর ওপর বাতাসের বাধা ও ঘর্ষণজনিত মোট বল ছিল 300 N এবং ত্বরণ ছিল 1.9 m/sec2প্রশ্ন: ক. ঘর্ষণ কী? ১প্রশ্ন: খ. নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়? ২প্রশ্ন: গ. এ ত্বরণ সৃষ্টির জন্য ওই সময় প্রযুক্ত সম্মুখ বল কত ছিল? ৩প্রশ্ন: ঘ. গাড়িটি কেন সমবেগপ্রাপ্ত হয়? যুক্তি সহকারে বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে তাদের স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বলে।উত্তর: খ. নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু সমবেগে সরলপথে চলতে থাকবে। বস্তুর এই ধর্মকেই জড়তা বলে এবং যে কারণে এর গতীয় অবস্থা পরিবর্তন ঘটায়, সেটিই হচ্ছে বল। তাই প্রথম সূত্র থেকে জড়তা ও বলের সংজ্ঞা পাওয়া যায়।উত্তর: গ. আমরা জানি, লব্ধি বল F = ma = 600 kg  1.9 m/sec2 = 1140 Nসুতরাং, সম্মুখ বল, F র্= F + F র্ র্ = 1140 N + 300 N = 1440 Nসম্মুখ বল, F র্= 1440 N (Ans.) এখানে, ভর, m = 600 kg ত্বরণ, a = 1.9 m/sec2 লব্ধি বল, F = ? সম্মুখ বল, F র্ = ? ঘর্ষণ বল, F র্ র্ = 300 N উত্তর: ঘ. গাড়িটি যখন সম্মুখ দিকে চলমান হয় তখন এর ওপর চারটি বল ক্রিয়া করে। সেগুলো হলো—অভিকর্ষ বল, ভূমির প্রতিক্রিয়া বল, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত সম্মুখ বল এবং ঘর্ষণ ও বায়ুর বাধাজনিত বল। এদের মধ্যে প্রথম দুটি বলের অভিমুখ পরস্পর বিপরিত দিকে, তাই এরা একে অপরকে প্রশমিত করে দেয়। গাড়িটি যখন চলা শুরু করে, তখন ঘর্ষণ ও বায়ুর বাধাজনিত বল কম থাকায় গাড়িটির একটি ত্বরণ সৃষ্টি হয়, কিন্তু বেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের বাধাজনিত বল বাড়তে থাকে। একসময় ঘর্ষণ বল ও বাতাসের বাধাজনিত বলের লব্ধি প্রযুক্ত বলের সমান হয়। ফলে, বলের লব্ধি শূন্য হয়। এর কারণে গাড়িটি সমবেগে চলতে থাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল