পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পদার্থবিজ্ঞান থেকে একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।ওপরের চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।ক. ঘনত্ব কী? ১খ. তামার তৈরি বল পারদে ভাসবে কি না? ব্যাখ্যা করো। ২ গ. বল বৃদ্ধি করার নীতি আলোচনা করো। ঘ. ছোট পিস্টনের ওপর যথাক্রমে 10N, 20N ও 30N বল প্রয়োগ হলে F1 ও F2-এর গ্রাফ অঙ্কন করে মতামত দাও। ৪ উত্তর: ক. ঘনত্ব: কোনো বস্তুর একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। একে P দ্বারা প্রকাশ করা হয়। উত্তর: খ. কোনো বস্তু তরলে ডুববে না ভাসবে, তা নির্ভর করে বস্তুর ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের ওপর। কোনো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে সেটি ভাসবে আর যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে সেটি ডুববে। তামার ঘনত্ব 8920kg/m3 এবং পারদের ঘনত্ব 13600 kg/m3 তাই তামার ঘনত্ব পারদের ঘনত্বের চেয়ে কম বিধায় তামার তৈরি বল পারদে ভাসবে।উত্তর: গ. মনে করি C1 ও C2 দুটি সিলিন্ডার। এদের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে A1 ও A2। সিলিন্ডার দুটি পরস্পর সংযুক্ত। এদের সঙ্গে দুটি ভরে পিস্টন সংযুক্ত আছে সিলিন্ডার দুটি যে কোন তরল পদার্থে পূর্ণ করে যদি ছোট পিস্টনে f1 বল প্রয়োগ করা হয় তাহলে ছোট পিস্টনে অনুভূত চাপ হবে f1/A1। প্যাসকেলের সূত্রানুসারে অর্থাৎ ওই সমীকরণের আলোকে বলা যায়, ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি ৫০ গুণ বড় হয়, তাহলে ছোট পিস্টনে ১ নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে ৫০ নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। এটিই হলো বল বৃদ্ধি করার নীতি।উত্তর: ঘ. যদি ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 = 10N হয় যদি -এর অনুপাত ধ্রুব হয়, তাহলে ওই সমীকরণের আলোকে লেখাটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ, F1-এর বৃদ্ধির সঙ্গে F2-এর মান ও বৃদ্ধি পায়। ফলে F1 ও F2 পরস্পর সমানুপাতিক। তাই সমানুপাতিক রাশি দ্বারা লেখ অঙ্কন করলে লেখটি হবে একটি সরলরেখা।