পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১১। পলিয়েস্টারের উত্স কোনটি?
ক. কয়লা খ. তুলা
গ. পেট্রোলিয়াম ঘ. রেয়ন
১২। বায়োগ্যাস তৈরিতে গোবর ও পানি কত অনুপাতে নেওয়া হয়?
ক. ২:৩ খ. ১:২ গ. ২:১ ঘ. ১:১
১৩। 4kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২০ মিটার ওপরে তুললে বিভব শক্তি কত হবে?
ক. 5J খ. 80J গ. 784J ঘ. 33.8J
১৪। অলিয়াম শব্দের অর্থ কী?
ক. তেল খ. গ্যাস
গ. পাথর ঘ. তরল
১৫। ক্ষমতার মাত্রা কত?
ক. ML2T3 খ. ML2T2
গ. ML2T-3 ঘ. ML2T-2
১৬। কর্মদক্ষতার একক কী?
ক. ওয়াট খ. জুল
গ. নিউটন ঘ. নেই
# নিচের তথ্যের আলোকে ১৭-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি 2ON ওজনের বস্তুকে 5m উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি 120J তড়িত্শক্তি ব্যবহার করে।
১৭। ব্যয়িত শক্তি কত?
ক. 4J খ. 2OJ গ. 100J ঘ. 25J
১৮। অপচয়কৃত শক্তি কত?
ক. 5J খ. 20J গ. 15J ঘ. 100J
১৯। কর্মদক্ষতা কত?
ক. 83.33% খ. 16.67%
গ. 20% ঘ. 120%
২০। 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?
ক. 764 খ. 476 গ. 746 ঘ. 467.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত
হাইস্কুল, ঢাকা