পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
১৮। শব্দের তীব্রতার একক কী?
ক. ms-1 খ. Wm-1
গ. Wm-2 ঘ. Hz
১৯। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত সেকেন্ড?
ক. 0.1 খ. 0.01
গ. 0.001 ঘ. 0.5
২০। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়?
ক. 6 ms-1 খ. 0.6 ms-1
গ. 0.06 ms-1 ঘ. 0.006 ms-1.
অধ্যায়-৮
১। আলো কী ধরনের তরঙ্গ?
ক. যান্ত্রিক তরঙ্গ খ. চৌম্বক তরঙ্গ
গ. তড়িত চৌম্বক তরঙ্গ ঘ. শব্দতরঙ্গ
২। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কোনটি?
ক. সমান খ. অর্ধেক
গ. দ্বিগুণ ঘ. তিন গুণ
৩। সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ হয়?
ক. উল্টো খ. বিবর্ধিত
গ. বাস্তব ঘ. অবাস্তব
৪। সরল পেরিস্কোপে আপতন কোণের মান কত?
ক. 30হ্ন খ. 45হ্ন
গ. 60হ্ন ঘ. 90হ্ন
৫। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
ক. মেরু খ. বক্রতার কেন্দ্র
গ. বক্রতার ব্যাসার্ধ ঘ. প্রধান অক্ষ
৬। গোলীয় দর্পণ কয় প্রকার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৭। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—
i. বাস্তব ii. অবাস্তব iii. সোজা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮। দাঁতের চিকিত্সক দাঁত পরীক্ষা করার কাজে কোন দর্পণ ব্যবহার করেন?
ক. সমতল খ. অবতল
গ. উত্তল ঘ. সমতলাঞ্চল
# নিচের তথ্যের আলোকে ৯-১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যানবাহনে ব্যবহূত পেছনের গাড়ি বা পথচারীকে দেখার দর্পণের বক্রতার ব্যাসার্ধ 2m।
৯। দর্পণটি কোন প্রকৃতির?
ক. সমতল খ. অবতল
গ. উত্তল ঘ. সমতলোত্তল
১০। দর্পণটি ফোকাস দূরত্ব কত মিটার?
ক. 0.5 খ. 1 গ. 2 ঘ. 4
১১। উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—
i. অবাস্তব ii. সোজা iii. খর্বিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। পাহাড়ি রাস্তা বা বিপজ্জনক বাঁকে কত কোণে দর্পণ বসানো থাকে?
ক. 35হ্ন খ. 40হ্ন
গ. 45হ্ন ঘ. 90হ্ন
১৩। সমতল দর্পণে সৃষ্ট বিম্বের আকার লক্ষবস্তুর কীরূপ?
ক. সমান খ. ছোট
গ. বড় ঘ. কোনোটি নয়
১৪। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
ক. লেন্স খ. বিম্ব
গ. দর্পণ ঘ. প্রিজম
১৫। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে কী বলে?
ক. প্রধান অক্ষ
খ. গৌণ অক্ষ
গ. ফোকাস দূরত্ব
ঘ. বক্রতার ব্যাসার্ধ
১৬। নিচের কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভুক্ত নয়?
ক. মানুষ খ. ছবি
গ. দেয়াল ঘ. নক্ষত্র
১৭। শূন্যস্থানে আলোর বেগ কত ms-1?
ক. 3X10-8 খ. 3X108
গ. 3X109 ঘ. 3X10
১৮। কোনো সমতল দর্পণ থেকে তুমি 20 সেমি. দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে কত সেমি. দূরে অবস্থিত হবে?
ক. 10 খ. 20 গ. 30 ঘ. 40
১৯। একটি বস্তুর দৈর্ঘ্য 30 cm এবং গোলীয় দর্পণের বিম্বের দৈর্ঘ্য 15 cm হলে বিবর্ধন কত হবে?
ক. 0.5 খ. 1 গ. 0.05 ঘ. 0.02
২০। সরল পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহূত হয়?
ক. অবতল খ. উত্তল
গ. গোলীয় ঘ. সমতল।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১৮. গ ১৯. ক ২০. খ।
অধ্যায়-৮
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০ ঘ।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত
হাইস্কুল, ঢাকা