অধ্যায় ১
১. কোন বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন?
ক. গ্যালিলিও খ. আরিস্তারাকস
গ. কোপার্নিকাস ঘ. নিউটন
২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার
করেন কে?
ক. ম্যাক্স প্লাঙ্ক খ. মার্কনি
গ. রনজেন ঘ. বেকেরেল
৩. ১৫৪৩ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী?
ক. কোপার্নিকাস খ. নিউটন
গ. গ্যালিলিও ঘ. আর্কিমিডিস
৪. নিচের কোনটি লব্ধ একক?
ক. মোল খ. কেলভিন
গ. জুল ঘ. অ্যাম্পিয়ার
৫. নিচের কোনটি মৌলিক একক?
ক. ক্যান্ডেলা খ. ওয়াট
গ. নিউটন ঘ. ভোল্ট
৬. পদার্থের পরিমাণের একক কী?
ক. গ্রাম খ. কিলোগ্রাম
গ. মোল ঘ. মিটার
৭. এক ফেমটোমিটার = কত মিটার?
ক. 10-15 খ. 1015
গ. 1018 ঘ. 10-18
৮. দীপন তীব্রতার একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. লুমেন
গ. ক্যান্ডেলা ঘ. লাক্স
৯. 1kg আদর্শ ভরের সংকর ধাতুটির উপাদান হলো—
i. প্লাটিনাম ii. ইউরেনিয়াম
iii. ইরিডিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা