অধ্যায় ১
৪৮. আল মাসুদী রচিত এনসাইক্লোপিডিয়া কত খণ্ডের?
ক. ৩১ খ. ৩০
গ. ২৯ ঘ. ২৮
৪৯. এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক. রাশি খ. একক
গ. পদার্থ ঘ. মাত্রা
৫০. এক্সরে কে আবিষ্কার করেন?
ক. গ্যালিলিও খ. ম্যাক্সওয়েল
গ. রন্টজেন ঘ. নিউটন
৫১. বিশ্বব্রক্ষ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে—এটি কে প্রকাশ করেন?
ক. হাবল খ. ডিরাক
গ. গ্যালিলিও ঘ. মোরলি
৫২. বিজ্ঞানীরা বিশ্বব্রক্ষ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির কতভাগ ব্যাখ্যা করতে পারেন?
ক. ২% খ. ৩%
গ. ৪% ঘ. ৫%
৫৩. ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান রয়েছে—
i. বল বিজ্ঞান ii. শব্দবিজ্ঞান
iii. তাপ ও তাপগতিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫৪. সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহার করা হয়?
ক. কার্বন–১২ খ. সিজিয়াম–১৩১
গ. সিজিয়াম–১৩২ ঘ. সিজিয়াম-১৩৩
৫৫. ওমর খৈয়াম ছিলেন—
i. দার্শনিক ii. গণিতবিদ
iii. জ্যোতির্বিদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. ক ৫২. গ ৫৩. ঘ ৫৪. ঘ ৫৫. ঘ
রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা