পদার্থবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ, শক্তি ও ক্ষমতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞান ১ম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। কাজ: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে বলা যায় যে প্রযুক্ত বল দ্বারা কাজ হয়েছে। প্রযুক্ত বল এবং বলের অভিমুখে প্রয়োগ বিন্দুর সরণের গুণফল দ্বারা কাজের পরিমাপ করা যায়। কাজ, W =বলবলের দিকে সরণের উপাংশ কাজকে বল ও সরণের ডট বা স্কেলার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। অতএব, কাজ একটি স্কেলার রাশি। কাজের একক: N-m or Joule কাজের মাত্রা: [E] = [ ML2T-2]বলের দ্বারা কাজ: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। উদাহরণ: কোনো বস্তুকে ওপর থেকে ফেলে দিলে বস্তুর ওপর অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয়, তা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজ: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে।উদাহরণ: কোনো বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে ওপরে ওঠানো হলে বস্তুর ওপর অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয় তা বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্নক কাজ।সংরক্ষণশীল বল: কোনো বল দ্বারা সৃষ্ট ক্ষেত্রে অবস্থিত একটি বস্তুকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে ওই বল দ্বারা কৃত কাজ যদি শূন্য হয়, তাহলে তাকে সংরক্ষণশীল বল বলে। যেমন—অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধকারী বল ইত্যাদি সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল: কোনো বল দ্বারা সৃষ্ট ক্ষেত্রে অবস্থিত একটি বস্তুকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে ওই বল দ্বারা কৃত কাজ যদি শূন্য না হয়, তাহলে তাকে অসংরক্ষণশীল বল বলে। যেমন—অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ সিপ্রংয়ের বিকৃতি প্রতিরোধকারী বল ইত্যাদি সংরক্ষণশীল বল। যেমন ঘর্ষণ বল, সান্দ্র বল ইত্যাদি অসংরক্ষণশীল বল। বিভবশক্তি: কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান বা আকৃতি থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থান বা আকৃতিতে পরিবর্তিত করলে এতে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়। এ সঞ্চিত শক্তিকে এর বিভবশক্তি বা স্থিতিশক্তি বলা হয়।গতিশক্তি: কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে ওই বস্তুর গতিশক্তি বলে।কাজ-শক্তি উপপাদ্য: কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল কর্তৃক সম্পাদিত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। শক্তির অপচয়: আমরা জানি, শক্তি অবিনশ্বর। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। লর্ড কেলভিন প্রথম লক্ষ করেন যে শক্তি অবিনশ্বর হলেও প্রত্যেক রূপান্তরে প্রদত্ত শক্তি সমান হয় না। প্রাপ্ত শক্তি কিছু কম হয়। অর্থাৎ রূপান্তরের পরের শক্তি সরবরাহকৃত শক্তি অপেক্ষা কিছু কম হয়। তবে, শক্তির নিত্যতার সূত্র লঙ্ঘিত হয় না। এখানে কিছু শক্তি অকার্যকর শক্তিতে রূপ নেয়, যা আমাদের কোনো কাজে আসে না। শক্তির ওই অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলা হয়। ক্ষমতা: কোনো উৎস বা যন্ত্র যে হারে কাজ করে, তাকে ক্ষমতা বলে। রাশি: ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতার মাত্রা সমীকরণ: [p] = [M L2 T - 3 ] ক্ষমতার একক: J s -1 বা W কর্মদক্ষতা: কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্ম-দক্ষতা বলা হয়।