পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৯প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৬১৭। অনেক সময় তড়িতাহত ব্যক্তির — অসুবিধা হয়।উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।১৮। সাপের উপদ্রব বাড়ে — ও —।উত্তর: সাপের উপদ্রব বাড়ে গ্রীষ্ম ও বর্ষাকালে।১৯। প্রাথমিক চিকিৎসার পর তাড়াতাড়ি রোগীকে — নিতে হবে।উত্তর: প্রাথমিক চিকিৎসার পর তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে নিতে হবে।২০। সঠিক ব্যবস্থা না নিলে — প্রাণী মারা যেতে পারে।উত্তর: সঠিক ব্যবস্থা না নিলে তড়িতাহত প্রাণী মারা যেতে পারে।অধ্যায়-৭১। পদার্থ — বা — দখল করে। উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।২। পদার্থের — আছে।উত্তর: পদার্থের ওজন আছে।৩। পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।৪। লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি —।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।৫। জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।৬। আমাদের পৃথিবী ও সব বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবী ও সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।৭। কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান, তা হলো ওই বস্তুর —।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান, তা হলো ওই বস্তুর ওজন।৮। কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির — বলে।উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ভর বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল