প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপুলার মেডিকেল কলেজের দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে কলেজ প্রাঙ্গণে গত বুধবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। গতকাল শেষ দিনে অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ১৪টি বিষয়ের ওপর পৃথক স্টলে নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন শিক্ষার্থীরা। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি