পপুলেশন সায়েন্সে মাস্টার্স প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে দুই বছরমেয়াদি মাস্টার অব পপুলেশন সায়েন্সে (এমপিএস) প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রিধারী অথবা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান (যেমন—মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়/কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়/কলেজ ইত্যাদি) থেকে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী অথবা পাস কোর্সসহ মাস্টার ডিগ্রিধারী, বাংলাদেশি অথবা বিদেশি নাগরিক এমন প্রার্থীরাই ভর্তির আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। শুধু পাস কোর্স ডিগ্রিধারী অথবা শিক্ষাগত যোগ্যতার যেকোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী/বিভাগপ্রাপ্ত কেউ ভর্তির জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। স্বাস্থ্য, জনসংখ্যা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে যাঁদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং যাঁরা বর্তমানে বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছেন, তাঁদের আবেদন করার জন্য উত্সাহিত করা হচ্ছে। যাঁরা স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা বা পাস কোর্স ডিগ্রিসহ স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা বা সমমানের পরীক্ষা সম্পন্ন করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন। তবে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাঁচ দিনের মধ্যে সনদ ও নম্বরপত্র জমা না দিলে তাদের প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে। আবেদনপত্র এবং ভর্তি পরীক্ষার ফি: ৬০০ টাকার বিনিময় ১ মার্চ থেকে ১৩ মে ২০১০ পর্যন্ত পপুলেশন সায়েন্সেস বিভাগের অফিস থেকে শনি ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত আটটার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করার নির্ধারিত ফরম এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র জমাদান: আবেদনপত্র ক্রয়ের রসিদসহ পূরণ করা সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সব পরীক্ষার নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি ১৩ মে ২০১০-এর মধ্যে পপুলেশন সায়েন্সেস বিভাগের অফিসে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ মে ২০১০। ঠিকানা: পপুলেশন সায়েন্সেস বিভাগ, চতুর্থ তলা, কক্ষ-৪০৪৬-এ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফোন-৯৬৬১৯২০-৭৩, এক্সটেনশন ৬৭১১; www.dpsdu.edu.bd.