পবিত্র কোরআন মজিদে ২৫ জন নবী রাসূলের নাম উল্লেখ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর লেখো  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের ধারাবাহিকতায় আজ ‘সঠিক উত্তর লেখো’ প্রশ্নের উত্তর ছাপা হলো। অধ্যায়-৫১৩। মক্কা থেকে ‘হেরা’ গুহা কত মাইল দূরে?ক. তিন খ. চার গ. ছয় ঘ. দুই মাইল১৪। হিজরতের পরে হজরত মুহাম্মদ (সা.) কোথায় ইসলামি-সমাজ প্রতিষ্ঠা করেন?ক. ইয়েমেনে খ. মদিনায় গ. মক্কায় ঘ. তায়েফে১৫। হজরত নুহ (আ.)-এর দাওয়াতে কজন লোক আল্লাহ তাআলার পথে এসেছিল?ক. ৬০ জন খ. ৮০ জন গ. ৭০ জন ঘ. ৯০ জন১৬। হজরত ইব্রাহিম (আ.) কত বছর বয়সে সন্তান লাভ করেন? ক. ৮৬ বছর খ. ৬৫ বছর গ. ৯২ বছর ঘ. ৮৮ বছর১৭। পবিত্র কোরআন মজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে?ক. ২৫ জন খ. ২৮ জন গ. ৭৫ জন ঘ. ৪০ জন১৮। আল্লাহ তাআলা হজরত আদম (আ.) কে কোথায় থাকতে দিলেন?ক. মাটিতে খ. পৃথিবীতে গ. বেহেশতে খ. আসমানে১৯। আল্লাহ তাআলার আদেশে কে বিশাল জাহাজ তৈরি করেন?ক. হজরত ঈসা (আ.) খ. হজরত নূহ (আ.) গ. হজরত ইব্রাহীম (আ.) ঘ. হজরত শীশ (আ.)২০। খালীলুল্লা শব্দের মানে কী?ক. আল্লাহ তাআলার বন্ধু খ. ন্যায়পরায়ণ গ. সত্যবাদী ঘ. মানুষের বন্ধু২১। হজরত দাউদ (আ.) কীভাবে উপার্জন করতেন?ক. লৌহ বর্ম তৈরি করে খ. বিচার কাজ করে গ. রাজ্য পরিচালনা করে ঘ. ব্যবসা-বাণিজ্য করে২২। যৌবনে হজরত মুহাম্মদ (সা.) কিসে মনোনিবেশ করেন?ক. ব্যবসা-বাণিজ্যে খ. ধর্ম প্রচারণায় গ. সমাজ সেবায় ঘ. চাকরিতে২৩। মহানবী হজরত মুহাম্মদ (সা.) কত বছর বয়সে নবুয়াত লাভ করেন?ক. ৪০ বছর খ. ২৩ বছর গ. ৩৯ বছর ঘ. ৩৫ বছর২৪। হজরত মুহাম্মদ (সা.) কোন গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন?ক. জাবালে নূর খ. হেরা গ. বদর ঘ. উহুদ২৫। হজরত মুহাম্মদ (সা.)-এর আহ্বানে সর্বপ্রথম কে সাড়া দেন?ক. হজরত খাদীজা (রা.) খ. হজরত আলী (রা.) গ. হজরত উসমান (রা.) ঘ. হজরত উমর (রা.)২৬। উহুদের যুদ্ধে কত জন সাহাবী শাহাদাতবরণ করেন?ক. ২০ জন খ. ১২০ জন গ. ১১৫ জন ঘ. ৮৫ জন২৭। হজরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয় করেন কীভাবে?ক. যুদ্ধ করে খ. বিনা রক্তপাতে গ. রাতের আধারে ঘ. উত্তরাধিকার সূত্রে।সঠিক উত্তর: অধ্যায়-৫: ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। ক ১৭। ক ১৮। গ ১৯। খ ২০। ক ২১। ক ২২। ক ২৩। ক ২৪। খ ২৫। ক ২৬। ক ২৭। খ।