প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষায় এবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম বলেন, গত বছরও এইচএসসি পরীক্ষায় এ উপজেলা থেকে কেউ জিপিএ-৫ পাননি। এবারও কেউ পেলেন না। এত বড় উপজেলায় একজন শিক্ষার্থীও এইচএসসিতে জিপিএ-৫ পাননি—এটা দুঃখজনক। ফলাফল উন্নয়নে ভবিষ্যতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে,
এবার উপজেলার সাতটি কলেজ থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এসব কলেজে শিক্ষার্থীদের পাসের হার গড়ে ৫০ শতাংশের নিচে। কুমিল্লা বোর্ডে পাসের হার প্রায় ৬০ শতাংশ। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|