পরমাণুসমূহ ধাতব বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ সংজ্ঞা  অংশ-৬প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। সমযোজী বন্ধন: ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে সমযোজী বন্ধন বলা হয়। সমযোজী বন্ধনবিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল: রাদারফোর্ড কর্তৃক প্রদত্ত পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এ তত্ত্ব অনুযায়ী, পরমাণুর দুটি অংশ আছে, যেমন, সব ধনাত্মক আধান ও প্রায় সম্পূর্ণ ভরবিশিষ্ট নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণরত ইলেকট্রনসমূহ।ধাতব বন্ধন: ধাতুখণ্ডে তার পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে, তাকে ধাতব বন্ধন বলা হয়।পর্যায় সারণি: বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রমপরিবর্তন দেখানোর জন্য সব মৌল যে সারণিতে সাজানো হয়েছে, তাকে পর্যায় সারণি বলা হয়। পর্যায়বৃত্তিক ধর্মসমূহ: মৌলসমূহের কতিপয় ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তাদের পর্যায়বৃত্তিক ধর্ম বলা হয়। পরমাণুর আকার, ধাতব বৈশিষ্ট্য, যোজনী প্রভৃতি এ ধর্মের উদাহরণ। পর্যায় সারণির ভিত্তি: পর্যায় সারণি সৃষ্টির সময় মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি ধরা হয়েছিল। পরবর্তী সময়ে পারমাণবিক সংখ্যাকে ভিত্তি ধরা হয়। বর্তমানে এ কথা স্বীকৃত যে পর্যায় সারণির সত্যিকার ভিত্তি হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস।রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া: যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয়, তাকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। সংযোজন (Addition): যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ তার সরলতম উপাদানমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয়, তাকে সংযোজন বলা হয়। যেমন সোডিয়াম ও ক্লোরিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। 2Na+Cl2=2NaClএকইভাবে ক্যালসয়ািম অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়া একটি সংযোজন বিক্রিয়া। CaO+CO2=CaCO3সংশ্লেষণ (Synthesis): যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে উৎপন্ন হয়, তাকে সংশ্লেষণ বলা হয়। যেমন সোডিয়াম ও ক্লোরিনের সংযোগে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়া এবং হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি উৎপন্ন হওয়া, উভয়েই সংশ্লেষণ বিক্রিয়া। 2Na+Cl2=2NaClসব সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। তবে কোনো কোনো সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। প্রশমন (Neutralisation): একটি ক্ষারক ও অম্লের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি সৃষ্টি হওয়াকে প্রশমন বলা হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিডের মধ্যে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। NaOH+HCl=NaCl+H2O# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালহিসাব বিজ্ঞান মডেল টেস্ট-৩-এর সঠিক উত্তর- ১। ক ২। খ ৩। ক ৪। গ ৫। ঘ ৬। ক ৭। ক ৮। গ ৯। খ ১০। খ ১১। ঘ ১২। খ ১৩। গ ১৪। খ ১৫। খ ১৬। ক ১৭। ক ১৮। খ ১৯। খ ২০। ক।