পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতি একটি বিশেষ ধরনের পরীক্ষাপদ্ধতি, তাই এর উত্তর লেখার কেৌশলও বিশেষ ধরনের। পুরোনো পদ্ধতির উত্তর কেৌশল থেকে সৃজনশীল পদ্ধতির উত্তরের কেৌশল সম্পূর্ণ আলাদা। সৃজনশীল পদ্ধতিতে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া বা বাহুল্যদোষ ঘটানো যাবে না। এখন পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর। অর্থাত্ প্রশ্নও থাকবে সুনির্দষ্টি এবং উত্তরও হবে সুনির্দষ্টি। বাংলা ১ম পত্রের একটি প্রশ্নোত্তরের মাধ্যমে নিয়মকানুনগুলো জানব।
# সৃজনশীল পদ্ধতিতে যেকোনো গল্প বা কবিতার ভাবালোকে একটি মেৌলিক উদ্দীপক এবং সংশি্লষ্ট চার দক্ষতার চারটি প্রশ্ন থাকে। এই চারটি অংশ বা প্রশ্ন (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) মিলে কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রশ্ন। তাই প্রত্যেক অংশের উত্তর লেখার সময় প্রতিবার --- নং প্রশ্নের উত্তর (ক), --- নং প্রশ্নের উত্তর (খ) , --- নং প্রশ্নের উত্তর (গ) এবং --- নং প্রশ্নের উত্তর (ঘ) এভাবে লেখা উচিত। আর এ লেখাগুলো ভিন্ন রঙের (নীল/মেরুন/বাদামি ইত্যাদি) কালি দিয়ে লিখলে খাতার সেৌন্দর্য বাড়ে।
# যেকোনো একটি উদ্দীপকের উত্তর লেখা শুরু করলে তার চারটি প্রশ্নের উত্তরই ধারাবাহিকভাবে করবে। একটি উদ্দীপকের জ্ঞানের উত্তর আরেক উদ্দীপকের প্রয়োগের উত্তর এ রকম করা উচিত না। কোনো উত্তর যদি না পারো সে ক্ষেত্রে সেটা বাদ দিয়ে তার পরের অংশের উত্তর করতে হবে। জায়গা ফঁাকা রাখার দরকার নেই। আর খাতার চারপাশে মার্জিন করার চষ্টো করবে।
# জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যেও দেওয়া যাবে। তবে এ স্তরের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। যেমন: ক. কাজী নজরুল ইসলামকে কত সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়? এর উত্তর: ১৯৭২। শুধু এটুকু লিখলেই ১ নম্বর পাওয়া যাবে। তবে আমরা কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়। এভাবে লেখার চষ্টো করব। আর এ ক্ষেত্রে মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে সেটার বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।
# অনুধাবনমূলক প্রশ্নের মান ২। এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য আরেকটি নম্বর অনুধাবনের জন্য। জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারাতে লেখার চষ্টো করবে। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে জিরো ফ্যাট' অর্থাত্ চর্বিশূন্য। শুধু অনুধাবনেই নয়, কোনোক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না। এ জন্যই খ' অংশ অর্থাত্ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে শিক্ষাবোর্ড বলছে, সর্বোচ্চ পঁাচটি বাক্যে উত্তর লিখতে হবে। এবার একটি অনুধাবনমূলক প্রশ্ন খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?' এর নমুনা উত্তর লক্ষ করবো:
১ নং প্রশ্নের উত্তর (খ)
কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই। কারণ, সমাজ-সভ্যতার উন্নয়নে উভয়েই সমান অবদান রাখতে পারে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতাবাদী কবি। নারী' কবিতায় তিনি দেখিয়েছেন সৃষ্টির উষালগ্ন থেকেই পুরুষ এবং নারীর সমান অংশগ্রহণেই আজকের এ সভ্যতা। এ পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মন্দ-সবকিছুই পুরুষ ও নারী উভয়ের সমান অবদানের ফসল। পুরুষকে বাদ দিয়ে নারী নয় এবং নারীকে বাদ দিয়েও পুরুষ নয়। তাই কবি পুরুষ-রমণীর মধ্যে কোনো ভেদাভেদ খঁুজে পাননি।
# প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর ৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। উত্তর তিন প্যারা করাই ভালো। প্রয়োগ মানে আমরা জানি, শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে অর্থাত্ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকটি যে ভাব/থিম -এর আলোকে তৈরি করা হয়েছে অর্থাত্ উদ্দীপকের সঙ্গে সংশি্লষ্ট গল্প/ কবিতার যে দিকটির সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে, সেটাই জ্ঞান। ওই দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর অর্থাত্ জ্ঞানের উত্তর হয়ে গেল। তারপর ওই দিকটি/প্রসঙ্গটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় আমরা অনুধাবন অংশের উত্তর লিখতে পারি। এবং সবশেষে ওই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করাই প্রয়োগ। গ' অংশ বা প্রয়োগমূলক সম্পর্কে শিক্ষাবোর্ড বলছে, এর উত্তর হবে সর্বোচ্চ ১২ বাক্যে। এবার আমরা একটি উদ্দীপক ও তার আলোকে তৈরি করা একটি প্রয়োগমূলক প্রশ্নের নমুনা উত্তর দেখব:
১। মাঝিপাড়া গ্রামের দরিদ্র মকবুল তিন বিয়ে করেছে। নিজের কোনো আয়-রোজগার নেই। বউদের আয়ে সংসার চলে ওর। ১৫/২০ বছর ধরে চলছে এ অবস্থা। বউরা চাটাই বুনে, ধান ভেনে অন্যের বাড়িতে ঝি-গিরি করে আর কখনো বা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদের নানা রকম গঞ্জনা সইতে হয়। সেবার মকবুল চতুর্থ বিয়ে করতে চাইলে তিন বউ যখন বাধা দিয়েছিল তখন মকবুল একসঙ্গে তিন বউকেই তালাক দিয়ে দেয়। উপায়ান্তর না দেখে অসহায় অবস্থায় তারা তিনজনই তাদের এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যায়। তারপরও মকবুলের কোনো অনুশোচনা হয় না।
ক. কাজী নজরুল ইসলামকে কত সালে নাগরিকত্ব দেওয়া হয়?
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?
গ. উদ্দীপকে নারী' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে নারী' কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো।

# নমুনা উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রভাষক
সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা