পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা বিভাগের তিনটি বিষয়ের মধ্যে হিসাববিজ্ঞান প্রত্যেক শিক্ষার্থীকেই পড়তে হয়। তা ছাড়া এই বিভাগ থেকে এ+ পাওয়ার ক্ষেত্রে এ বিষয় দুটির গুরুত্ব অপরিসীম। হিসাববিজ্ঞানতোমরা জানো, হিসাববিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি গাণিতিক বিষয়। বর্তমান বছর থেকেই এর মানবণ্টন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। হিসাববিজ্ঞানের তত্ত্বীয় অংশের পরিবর্তে বর্তমান বছর থেকে প্রতিটি সৃজনশীল প্রশ্নে ক, খ ও গ—তিনটি অংশে গাণিতিক সমস্যা আকারে দেওয়া হবে। সুতরাং, তিনটি অংশের সঠিক সমাধানের মাধ্যমে ১০ নম্বর অর্জন করতে পারবে। ফলে ছয়টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে একজন শিক্ষার্থী নিশ্চিতভাবে ৬০ নম্বর পেতে পারে, যা আগের নিয়মে ছিল কষ্টসাধ্য। নিচে হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করা হলো:লেনদেন, হিসাব ও জাবেদা অধ্যায় থেকে চালান, ক্যাশমেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভাউচারের নমুনা অঙ্কন ও গাণিতিক সমস্যার মাধ্যমে এগুলো কীভাবে তৈরি করতে হয়, তা ভালো করে শিখবে। মনে রাখবে, এখান থেকে যেকোনো লেনদেনের দলিল তৈরি চাওয়া হতে পারে। তা ছাড়া জাবেদা অংশ থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয়, কারণসহ ডেবিট-ক্রেডিট নির্ণয়, লেনদেন চিহ্নিতকরণ, প্রকৃত ক্রয়, প্রকৃত বিক্রয় ও হিসাব চিহ্নিতকরণ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া জাবেদা বই তৈরি করা, খতিয়ান হিসাব প্রস্তুত করা, কারবারি বাট্টা নির্ণয় করা, ক্রয় বই, বিক্রয় বই, ক্রয়ফেরত বই ও বিক্রয়ফেরত বই তৈরি অনুশীলন করবে।নগদান বই ও রেওয়ামিল অধ্যায় থেকে নগদ বাট্টা, কারবারি বাট্টা, একঘরা নগদান বই, দুঘরা নগদান ও তিনঘরা নগদান বই তৈরি করা প্র্যাকটিস করবে। এ জন্য পাঠ্যবইয়ের উদাহরণগুলো বেশি গুরুত্ব দিতে হবে। রেওয়ামিল থেকে যেসব ভুল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তা ভালো করে শিখবে। কারণ, এ অংশটি তোমাকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরেও সাহায্য করবে। মূলধনজাতীয় আয়-ব্যয় ও মুনাফাজাতীয় আয়-ব্যয় অংশটিও ভালো করে রিভিশন করবে। কারণ এ অংশটি রেওয়ামিলের সঙ্গে জড়িত। চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ ও স্থায়ী দায় সম্পর্কে ধারণা স্পষ্ট করে নিতে হবে।উৎপাদন ব্যয়বিবরণী থেকে এক বা একাধিক অঙ্ক থাকতে পারে। সুতরাং, এ অংশটির ওপর একটু বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে, পাঠ্যবইয়ের উদাহরণগুলো বেশি করে প্র্যাকটিস করে নাও। আমার ধারণা, কম পরিশ্রম করে এ অধ্যায় থেকে ভালো নম্বর পাওয়া সম্ভব।হিসাববিজ্ঞান বইয়ের শেষ অধ্যায়টি হচ্ছে পারিবারিক হিসাবনিকাশ ও বাজেট। বর্তমান প্রশ্নধারা অনুযায়ী এ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। এ অধ্যায় থেকে পারিবারিক চূড়ান্ত হিসাব অংশটুকু ভালো করে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের পরামর্শ দেব। এ জন্য উদাহরণের ৩ ও ৪ নম্বর অঙ্ক দুটি ভালো করে প্র্যাকটিস করবে।হিসাববিজ্ঞানের ক বিভাগে চূড়ান্ত হিসাব-সম্পর্কিত দুটি সমস্যা থাকবে। এ দুটি আবশ্যিক প্রশ্ন, যার মান ২০। সুতরাং একজন ছাত্র এ+ পাবে কি না, তা সম্পূর্ণরূপেই চূড়ান্ত হিসাবের সঠিক সমাধানের ওপর নির্ভরশীল। সেহেতু এ মুহূর্তে চূড়ান্ত হিসাবের ব্যাপক অনুশীলন অত্যাবশ্যক। পাঠ্যবইয়ের উদাহরণ ২, ৩, ৪ ও ৫ ভালো করে আয়ত্ত করতে পারলে আমার ধারণা, যেকোনো পরীক্ষার্থী চূড়ান্ত হিসাবে ২০ অর্জন করতে পারবে। চূড়ান্ত হিসাবের ক অংশের জন্য প্রকৃত ক্রয়, প্রকৃত বিক্রয়, মোট অবচয়, মূলধনের সুদ নির্ণয়, দেনাদারের প্রকৃত পরিমাণ, অনাদায়ি পাওনা সঞ্চিতি, অগ্রিম বিমা সেলামি নির্ণয়—এ জাতীয় গণনাগুলো প্র্যাকটিস করলে ২ নম্বর পাওয়া খুব সহজ হবে।এ+ পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টির ভূমিকা সর্বাধিক, তা হলো বহুনির্বচনী প্রশ্নোত্তর। একজন শিক্ষার্থীকে অবশ্যই পাঠ্যবইকে ভালো করে বুঝে পড়তে হবে। মনে রাখতে হবে, জ্ঞানমূলক ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের প্রশ্নগুলো কখনোই বই থেকে সরাসরি করা হবে না, তবে বইয়ের বিষয়বস্তুর আলোকে করা হবে। অতএব, বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণাই সঠিক উত্তরের অন্যতম হাতিয়ার।হিসাববিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ছক ব্যবহার করবে। ছক আঁকার ক্ষেত্রে বাঁয়ে পর্যাপ্ত জায়গা রেখে নিলে ভালো হয়। এ ছাড়া ছক আঁকার সময় চারপাশে সুন্দর করে বক্স করে নেবে, যা তোমার উপস্থাপনাকে আকর্ষণীয় করবে।