পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: নিবন্ধন কী?উত্তর: সরকারের নির্ধারিত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট নিবন্ধকের অফিস থেকে নির্ধারিত ফি বা মাশুলসহ আবেদনের মাধ্যমে নাম তালিকাভুক্ত করাকেই নিবন্ধন বলা হয়।প্রশ্ন: কারখানা কী?উত্তর: যে গৃহ প্রাঙ্গণে অথবা এর সীমানার মধ্যে ১০ বা তার অধিক শ্রমিক কাজ করে বা পূর্ববর্তী ১২ মাসের মধ্যে যেকোনো দিন কাজ করেছে এবং যার যেকোনো অংশে শক্তির সাহায্যে অথবা শক্তির সাহায্য ছাড়া কোনো প্রস্তুতি প্রক্রিয়া চালানো হয়, তাকে কারখানা বলে।প্রশ্ন: শ্রম আইন কী?উত্তর: শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজের শর্ত ও অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এবং শ্রমিক ও নিয়োগকর্তা বা মালিকদের সম্পর্কের উন্নতি সাধনের জন্য যে আইন প্রবর্তন করা হয়েছে, তাকেই শ্রম আইন বলা হয়।প্রশ্ন: মৌসুমি কারখানা কী?উত্তর: যেসব কারখানায় বছরে ১৮০ কার্যদিবসের কম দিন উৎপাদন প্রক্রিয়া চালু থাকে এবং নির্দিষ্ট মৌসুম ছাড়া অন্য কোনো সময় অথবা প্রাকৃতিক শক্তির অনিয়মিত ক্রিয়ার ওপর নির্ভর করা ছাড়া চালু রাখা যায় না এরূপ কোনো কারখানাকে মৌসুমি কারখানা বলে।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসা পরিকল্পনার পর্যায়গুলো কী?উত্তর: চিহ্নিতকরণ পর্যায়, প্রাক-নির্বাচনী পর্যায়, প্রকল্প প্রণয়ন পর্যায়, মূল্যায়ন পর্যায়।প্রশ্ন: পরিকল্পনা অর্থ কী? উত্তর: লক্ষ স্থির করা।প্রশ্ন: টরকি বন্দর কী? উত্তর: ব্যবসাকেন্দ্র।প্রশ্ন: টরকি বন্দর কোথায়? উত্তর: বরিশালে।প্রশ্ন: উৎপাদন কী? উত্তর: প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে ব্যবহার করে বিভিন্ন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসায় আরম্ভ করার জন্য ব্যবসায় পরিকল্পনার কী কী বিষয় ভেবে দেখতে হয়?উত্তর: ব্যবসায় পরিকল্পনায় মূলত নিচের বিষয়গুলো ভেবে দেখতে হয়—১. ব্যবসায়ের সামর্থ্য, দুর্বলতা, সুযোগ ও হুমকিগুলো বিচার-বিশ্লেষণ করে দেখতে হবে।২. পাশাপাশি ওই ব্যবসায়ের বাজার সমীক্ষা ও কারিগরি দিক বিশ্লেষণ করে দেখতে হবে।প্রশ্ন: সঠিক পরিকল্পনার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।উত্তর: পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্র. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।সঠিক পরিকল্পনার নিচের বৈশিষ্ট্য থাকা উচিত—১. সুস্পষ্ট উদ্দেশ্য: পরিকল্পনা প্রণয়নে এর সুস্পষ্ট উদ্দেশ্য প্রথমেই নির্ধারিত হওয়া আবশ্যক।২. তথ্য-নির্ভরশীলতা: একটি আদর্শ পরিকল্পনা অবশ্যই তথ্য ও অভিজ্ঞতানির্ভর হওয়া উচিত।৩. বাস্তবমুখিতা: পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হতে হবে।৪. সঠিক পথ নির্দেশনা: প্রণীত পরিকল্পনা সঠিক পথ নির্দেশক হওয়া উচিত।৫. সহজবোধ্যতা: প্রতিষ্ঠানে যে পরিকল্পনা তৈরি করা হয়, তা সব কর্মশক্তির জন্য সহজেই অনুধাবনযোগ্য হওয়া উচিত।