প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকাঅধ্যায়-১৫ পরিবেশ দূষণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ কর।প্রশ্ন: — ভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।উত্তর: পরিকল্পিত ভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।প্রশ্ন: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট—দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশকে দূষিত করে।প্রশ্ন: —বনভূমিতে বহু দিন পর্যন্ত গাছপালা জন্মায় না। উত্তর: পোড়া বনভূমিতে বহু দিন পর্যন্ত গাছপালা জন্মায় না।প্রশ্ন: ইটের—কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা—পাবে। উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্র বৃদ্ধি পাবে।প্রশ্ন: পরিবেশ একবার দূষিত হলে তা—করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।উত্তর: পরিবেশ একবার দূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।প্রশ্ন: মাটি দূষণের জন্য—বা— দায়ী।উত্তর: মাটি দূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।প্রশ্ন:—ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার। উত্তর: স্বাস্থ্যসম্মত ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।প্রশ্ন: প্রতি বছর—কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে। উত্তর: প্রতি বছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।প্রশ্ন: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের—হবে। উত্তর: পরিবেশ দূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।প্রশ্ন: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মটির—নষ্ট করে।উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মটির উর্বরতা নষ্ট করে।প্রশ্ন: দূষিত পানিতে গোসল করলে নানা রকম—হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানা রকম চর্মরোগ হয়।প্রশ্ন: —বা—মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।প্রশ্ন: বায়ু দূষণ রোধের জন্য—প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ু দূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।প্রশ্ন: — সার ব্যবহারে মাটির— বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।প্রশ্ন: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায়—করে ব্যবহার করতে হবে। উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: কোন কোন জিনিস মাটি দূষণের জন্য দায়ী উল্লেখ করো। উত্তর: মাটির উর্বরতা নষ্ট হচ্ছে মাটি দূষণের প্রধান কারণ। মাটির সঙ্গে পলিথিন, প্লাস্টিক, কলকারখানার বর্জ্য মিশে মাটিকে দূষিত করে। মাটির নিচে পলিথিন থাকলে সেটা পচে না, গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে না, ফলে গাছপালা জন্মে না। এ ছাড়া দাবানলে মাটি পুড়ে গেলে গাছপালা জন্মে না। দাবানলে মাটি পুড়ে গেলে পোড়া মাটি অনুর্বর হয়ে যায়। অর্থাৎ কলকারখানার বর্জ্য পলিথিন, প্লাস্টিক, দাবানল প্রভৃতি মাটি দূষণের প্রধান কারণ। প্রশ্ন: পানি দূষণের কারণগুলোর একটি তালিকা তৈরি করো। উত্তর: পানি দূষণের কারণগুলোর তালিকা নিচে দেওয়া হলো। ১। দৈনন্দিন জীবনে ব্যবহূত নানা রকম ময়লা-আবর্জনা ফেলা। ২। কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ পানিতে মিশে। ৩। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা। ৪। পচা, মরা জীবজন্তু, কাঁচা পায়খানার বর্জ্য ইত্যাদি পানিতে ফেলা।প্রশ্ন: বায়ু দূষণের কারণগুলো বর্ণনা কর। উত্তর: বায়ু দূষণের কারণগুলো হলো— ১। কলকারখানার ধোঁয়া থেকে বিষাক্ত গ্যাস বের হয়। এসব বিষাক্ত গ্যাস বায়ুকে দূষিত করে। ২। ইটের ভাটা, মোটরগাড়ির ধোঁয়া, অব্যবহূত প্লাস্টিক পোড়ানো ধোঁয়া বায়ুকে দূষিত করে। ৩। ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের তেমন ভালো ব্যবস্থা থাকে না, এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়, নানা রকম বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে বায়ু দূষিত করে। ৪। তামাক, বিড়ি, সিগারেটের ধোঁয়াও বায়ুকে দূষিত করে। ৫। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বায়ু দূষিত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল