শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করব। অধ্যায়-৯ ১. পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা কমছে। —অ২. পরিবেশ দূষণের কারণে অতিরিক্ত বন্যা বা অসময়ে বন্যা হয়। —শু৩. মাটির লবণাক্ততা বৃদ্ধি একটি সামাজিক পরিবেশগত সমস্যা। —অ৪. বাংলাদেশে ১৯৯৮ সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়। —অ৫. পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। —শু৬. ২০০৩ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। —অ৭. পাহাড় কাটা ও জলাভূমি ভরাট করা বেআইনি কাজ। —শু৮. সরকার একাই জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়ন করতে পারে। —অ৯. পরিবেশ রক্ষার জন্য সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। —শু১০. বিশুদ্ধ খাবার পানির অভাব একটি প্রাকৃতিক পরিবেশগত সমস্যা। —অঅধ্যায়-১০১. বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন খাদ্যঘাটতি হয়। —অ২. জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির কোনো প্রভাব নেই। —অ ৩. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১১ কোটি ২০ লাখ। —অ৪. এ দেশে প্রতি ৪০৪৩ জন ব্যক্তির জন্য রয়েছে মাত্র একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার। —শু৫. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের সাক্ষরতার হার ৫৫.৩। —অ৬. আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণ ২০০১ সালে ছিল ০.২৯ একর। —অ৭. সাধারণত তিনটি কারণে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। —শু৮. বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব বেশি। —অ৯. আমাদের দেশের লোকেরা কন্যাসন্তান বেশি পছন্দ করে। —অ১০. আমাদের বার্ষিক মাথাপিছু আয় ৪২১ ইউএস ডলার। —শু১১. জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা কমে। —অ১২. বর্তমানে আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে প্রতিবছর এক লাখ নতুন বাসস্থান প্রয়োজন হবে। —অ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল