ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৫ স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে শূন্যস্থান পূরণ কর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ করো:প্রশ্ন: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে পানিবাহিত রোগ বলে।প্রশ্ন: যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে বায়ুবাহিত রোগ বলে।প্রশ্ন: স্ত্রী — মশা ডেঙ্গু জীবাণুর বাহক।উত্তর: স্ত্রী এডিস মশা ডেঙ্গু জীবাণুর বাহক।প্রশ্ন: রোগজীবাণু বহনকারী স্ত্রী — মশার কামড়ে ম্যালেরিয়া হয়।উত্তর: রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়।প্রশ্ন: একবার তৈরি স্যালাইন — ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।উত্তর: একবার তৈরি স্যালাইন ছয় ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।প্রশ্ন: মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর — ঘটে।উত্তর: মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর বংশ বৃদ্ধি ঘটে।প্রশ্ন: রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে — হয়।উত্তর: রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।প্রশ্ন: গ্রামের চেয়ে শহরেই — রোগটি বেশি হয়। উত্তর: গ্রামের চেয়ে শহরেই টাইফয়েড রোগটি বেশি হয়।প্রশ্ন: পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো — পানি পান করা। উত্তর: পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো নিরাপদ পানি পান করা।প্রশ্ন: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত — রোগ।উত্তর: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ। প্রশ্ন: যক্ষ্মাকে — বা — বলা হয়।উত্তর: যক্ষ্মাকে টিবি বা ক্ষয়রোগ বলা হয়। প্রশ্ন: — কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।প্রশ্ন: কৃমি — প্রধান কারণ।উত্তর: কৃমি অপুষ্টির প্রধান কারণ।প্রশ্ন: — নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।প্রশ্ন: — নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।উত্তর: এইচআইভি নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।প্রশ্ন: দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি — রোগ।উত্তর: দাদ, খোসপাঁচড়া, বিখাউজ ইত্যাদি ত্বকের রোগ।প্রশ্ন: জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের — বলে। উত্তর: জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের বধির বলেপ্রশ্ন: নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের — সমস্যা হতে পারে।উত্তর: নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের সাইনাসের সমস্যা হতে পারে।প্রশ্ন: খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে — ডিম দেহের ভেতরে প্রবেশ করে। উত্তর: খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে কৃমির ডিম দেহের ভেতরে প্রবেশ করে।প্রশ্ন: ডায়রিয়ায় আক্রান্ত রোগীর দেহ থেকে — ও — বেরিয়ে যায়। উত্তর: ডায়রিয়ায় আক্রান্ত রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল