পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৩ অধ্যায় ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।১। আলট্রাসনোগ্রাফ যন্ত্রে — তরঙ্গ ব্যবহার করা হয়।উত্তর: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়।২। ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম —উত্তর: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ড্রামসিডার।৩। টিভির রিমোট কন্ট্রোলে — সংকেত ব্যবহার করা হয়।উত্তর: টিভির রিমোট কন্ট্রোলে অবলোহিত সংকেত ব্যবহার করা হয়।৪। অন্য প্রাণীর চেয়ে মানুষের — অনেক বেশি।উত্তর: অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি।৫। বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ —।উত্তর: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।৬। কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের — অভাব অনেকাংশে দূর হয়েছে।উত্তর: কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের খাদ্যের অভাব অনেকাংশে দূর হয়েছে।৭। শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে — ব্যবহার করা হয়।উত্তর: শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে এক্স-রে ব্যবহার করা হয়।৮। — অনেক ডায়াবেটিস রোগীর জীবনযাপন সহজ করেছে।উত্তর: ইনসুলিন অনেক ডায়াবেটিস রোগীর জীবনযাপন সহজ করেছে।৯। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী —উত্তর: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী নিকোলা টেসলা।১০। পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে — প্রযুক্তি।উত্তর: পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে যোগাযোগ প্রযুক্তি।১১। চিকিৎসা প্রযুক্তি অনেক — ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।উত্তর: চিকিৎসা প্রযুক্তি অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।১২। কৃষি প্রযুক্তি — উৎপাদন বৃদ্ধি করেছে।উত্তর: কৃষি প্রযুক্তি ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে।১৩। যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার — কমিয়ে দিয়েছে।উত্তর: যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।১৪। জটিল অস্ত্রোপচারে — ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজাররশ্মি ব্যবহার করা হয়।১৫। লেজাররশ্মি ব্যবহার করে — ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।উত্তর: লেজাররশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল