পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১৫ থেকে আলোচনা করছি।  শূন্যস্থান পূরণ করো।১০. — ভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।উত্তর: স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে হলে দূষণমুক্ত পরিবেশ দরকার।১১. প্রতিবছর — কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।উত্তর: প্রতিবছর বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গাছ লাগাতে হবে।১২. পরিবেশদূষণ বন্ধ হলে পরিবেশের — হবে।উত্তর: পরিবেশদূষণ বন্ধ হলে পরিবেশের উন্নয়ন হবে।১৩. কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির — নষ্ট করে।উত্তর: কলকারখানার বর্জ্য মাটিতে জমে মাটির উর্বরতা নষ্ট করে।১৪. দূষিত পানিতে গোসল করলে নানা রকম — হয়।উত্তর: দূষিত পানিতে গোসল করলে নানারকম চর্মরোগ হয়।১৫. — বা — মাটির সঙ্গে মিশে যায় না।উত্তর: পলিথিন বা প্লাস্টিক মাটির সঙ্গে মিশে যায় না।১৬. বায়ুদূষণ রোধের জন্য — প্রতি যত্নশীল হতে হবে।উত্তর: বায়ুদূষণ রোধের জন্য গাছপালার প্রতি যত্নশীল হতে হবে।১৭. — সার ব্যবহারে মাটির — বৃদ্ধি পায়।উত্তর: জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।১৮. প্লাস্টিক, পলিথিন এবং ধাতব জিনিসকে পুনরায় — করে ব্যবহার করতে হবে।উত্তর: প্লাস্টিক, পলিথিন, কাচ এবং ধাতব জিনিসকে পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে হবে।১৯. গাছপালা বায়ু থেকে — গ্রহণ করে।উত্তর: গাছপালা বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।২০. আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হ্যারিকেনটির নাম —।উত্তর: আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ঘটে যাওয়া হ্যারিকেনটির নাম ক্যাটরিনা শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১. গাছপালা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে।—‘অশুদ্ধ’২. নির্মল বায়ু, উর্বর মাটি, বিশুদ্ধ পানি পরিবেশকে সুন্দর রাখে।—‘শুদ্ধ’৩. দাবানলের ফলে গাছপালা পুড়ে গিয়ে উর্বর বনভূমি সৃষ্টি করে।—‘অশুদ্ধ’৪. দূষিত পানি জন্ডিস, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায়।—‘শুদ্ধ’৫. পরিবেশদূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয় ঘটায়।—‘শুদ্ধ’৬. দূষিত মাটিতে ভালো গাছপালা জন্মায়।—‘অশুদ্ধ’৭. বায়ুদূষণ রোধের জন্য গাছপালা বেশি করে লাগাতে হবে।—‘শুদ্ধ’৮. প্লাস্টিক বা পলিথিন মাটিতে পচে মিশে যায়।—‘অশুদ্ধ’।