পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২  প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বিজ্ঞান বিষয়ের ওপর অধ্যায়-১২ থেকে সঠিক উত্তরনিয়ে আলোচনা। অধ্যায়-১২: পৃথিবী ও বিশ্বজগৎপ্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো১। চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত? ক. গ্রহ খ. নক্ষত্র গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকাউত্তর: জ্যোতিষ্ক ২। নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ?ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র। উত্তর : খ. চাঁদ৩। সৌরজগতের কোনটির নিজের আলো আছে? ক. পৃথিবী খ. চাঁদ গ. সূর্য ঘ. শুকতারা উত্তর: গ. সূর্যৎ৪। জাহাজের নাবিকেরা রাতের বেলায় কোনটির সাহায্যে দিক ঠিক করে চলাফেরা করে?ক. ধ্রুবতারা খ. সন্ধ্যাতারা গ. উপগ্রহ ঘ. উল্কা। উত্তর: ক. ধ্রুবতারা।৫। পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?ক. পূর্ব থেকে পশ্চিমে খ. পশ্চিম থেকে পূর্বে গ. উত্তর থেকে দক্ষিণে ঘ. দক্ষিণ থেকে উত্তরে। উত্তর: খ. পশ্চিম থেকে পূর্বে।৬। কোনটি পৃথিবীর নিকটতম তারকা?ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ। উত্তর: খ. সূর্য।৭। সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?ক. সূর্য খ. পৃথিবী গ. শুক্র ঘ. বুধ উত্তর: ক. সূর্য৮। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি?ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি উত্তর: খ. চাঁদ৯। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?ক. পঁচিশ বছর খ. পঞ্চাশ বছর গ. ছিয়াত্তর বছর ঘ. এক শ বছর উত্তর: গ. ছিয়াত্তর বছর।১০। নক্ষত্র কোনটি? ক. শুক্র খ. বুধ গ. সূর্য ঘ. চন্দ্র। উত্তর: গ. সূর্য। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল