প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৫ স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বইয়ের অধ্যায়-৫ স্বাস্থ্যবিধি থেকে শূন্যস্থান পূরণ কর আলোচনা করব।# সঠিক উত্তরটি খাতায় লিখোপ্রশ্ন: কোনটি বায়ুবাহিত রোগ?ক) যক্ষ্মা খ) আমাশয় গ) জন্ডিস ঘ) কলেরা উত্তর: ক) যক্ষ্মা।প্রশ্ন: পূর্ণাঙ্গ গোল কৃমি মানবদেহের কোন অঙ্গে বাস করে?ক) যকৃতে খ) কানে গ) অন্ত্রে ঘ) পাকস্থলীতে।উত্তর: গ) অন্ত্রে।প্রশ্ন: কোনটি পানিবাহিত রোগ?ক) যক্ষ্মা খ) ইনফ্লুয়েঞ্জা গ) টাইফয়েড ঘ) হাম উত্তর: গ) টাইফয়েড।প্রশ্ন: কোনটি ছোঁয়াচে রোগ?ক) বাতজ্বর খ) হাঁপানি গ) পাঁচড়া ঘ) রাতকানা। উত্তর: গ) পাঁচড়া। প্রশ্ন: চোখের কোন রোগটি ছোঁয়াচে?ক) রাতকানা খ) চোখে ছানি পড়া গ) অঞ্জনি ঘ) চোখ ওঠা।উত্তর: ঘ) চোখ ওঠা।প্রশ্ন: কলেরা অথবা ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?ক) দেহের বৃদ্ধির জন্য খ) পায়খানা বন্ধ হওয়ার জন্য গ) দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য ঘ) বমি বন্ধ হওয়ার জন্য। উত্তর: গ) দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। প্রশ্ন: দাঁত সুস্থ রাখার উপায় কী?ক) নরম খাবার খাওয়া খ) প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা গ) ভিটামিন বি-যুক্ত খাবার খাওয়া ঘ) অমিষ-জাতীয় খাবার খাওয়া। উত্তর: খ) প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা। প্রশ্ন: কী কারণে কানের পর্দা ফেটে যেতে পারে?ক) কানে ওষুধ দিলে খ) কানে ময়লা জমলে গ) সর্দি হলে ঘ) কানের ওপর জোরে থাপড় দিলে।উত্তর: ঘ) কানের ওপর জোরে থাপড় দিলে। প্রশ্ন: নিচের কোনটি যকৃতের রোগ? ক) কলেরা খ) টাইফয়েড গ) জন্ডিস ঘ) ডায়রিয়া উত্তর: গ) জন্ডিস।প্রশ্ন: স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?ক) পানি খ) খাবার লবণ গ) গুড় ঘ) লেবুর রস।উত্তর: ঘ) লেবুর রস।প্রশ্ন: রোগজীবাণু বহনকারী স্ত্রী এডিস মশার কামড়ে কোন রোগ হয়?ক) ম্যালেরিয়া খ) ডেঙ্গু গ) টাইফয়েড ঘ) ইনফ্লুয়েঞ্জা। উত্তর: খ) ডেঙ্গু।প্রশ্ন: হাম ও জলবসন্ত কোন ধরনের রোগ?ক) চর্মরোগ খ) ক্ষয়রোগ গ) ছোঁয়াচে বা সংক্রামক ঘ) বংশগত।উত্তর: গ) ছোঁয়াচে বা সংক্রামক।# শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো:১। টাইফয়েড, কলেরা, জন্ডিস ইত্যাদি বায়ুবাহিত রোগ — ‘অশুদ্ধ’২। অনেক রোগজীবাণু কীটপতঙ্গের দংশনের মাধ্যমে দেহে প্রবেশ করে — ‘শুদ্ধ’৩। ডায়রিয়া একটি অন্যতম পানি ও খাদ্যবাহিত রোগ — ‘শুদ্ধ’৪। আমাশয় পানিবাহিত রোগ — ‘শুদ্ধ’৫। যক্ষ্মা কেবল ফুসফুসের রোগ — ‘অশুদ্ধ’৬। যক্ষ্মার প্রতিষেধক হিসেবে শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় — ‘শুদ্ধ’৭। শিশুরাই কৃমি দ্বারা আক্রান্ত হয় বেশি — ‘শুদ্ধ’৮। গোল কৃমি মানুষের অন্ত্রে বাস করে — ‘শুদ্ধ’ ৯। স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয় — ‘শুদ্ধ’১০। এইডস ভাইরাসটির পুরো নাম হলো হিউম্যান ইমিউন ডেফিনিয়েন্সি, সংক্ষেপে এইচআইভি — ‘শুদ্ধ’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল