পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো। যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয় তার ডান পাশে ‘ভুল’ লেখো।১। পানি একটি মৌলিক পদার্থ। — ভুল২। বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি। — শুদ্ধ৩। অধাতু তাপ সুপরিবাহী। — ভুল৪। সাধারণ তাপমাত্রায় অধিকাংশ অধাতুকে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। — শুদ্ধ৫। ব্রোমিন অধাতুকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয় যায়। — শুদ্ধ৬। অধাতুর মধ্য দিয়ে সহজে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে। — ভুল৭। বিদ্যুৎ সরবরাহের লাইনে তামার তার ব্যবহার করা হয়। — শুদ্ধ৮। ধাতুকে পিটালে ফেটে যায়। — ভুল৯। দুই বা দুই এর অধিক পরমাণু দিয়ে যৌগিক পদার্থ তৈরি হয়। — শুদ্ধ১০। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অনু। — ভুল১১। কঠিন পদার্থের অণুগুলো একে অন্যকে আকর্ষণ করে না। — ভুল১২। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। — শুদ্ধ১৩। লোহা যৌগিক পদার্থ নয়। — শুদ্ধ১৪। নিয়নের অণুতে একটি মাত্র পরমাণু আছে। — শুদ্ধ১৫। ‘চক’ কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে পাওয়া যায় হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন। — ভুল১৬। আর্গন নিয়ন ইত্যাদি মৌলিক পদার্থ। — শুদ্ধ১৭। উত্তপ্ত করলে অধাতুর তুলনায় ধাতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। — শুদ্ধ১৮। গ্যাসকে কোনো পাত্রে রাখা যায় না। — ভুল১৯। চুম্বক লোহা ও লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। — শুদ্ধ২০। দুটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু দিয়ে পানি গঠিত হয়। — ভুল২১। নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ইত্যাদি গ্যাসের মিশ্রণে বায়ুর সৃষ্টি হয়। — শুদ্ধ২২। কঠিন অবস্থায় অণুর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। — শুদ্ধ২৩। পরমাণু খালি চোখে দেখা যায়। — ভুল২৪। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে। — ভুল২৫। আর্গন, নিয়ন এগুলো নিষ্ক্রিয় গ্যাস। — শুদ্ধ২৬। একটি চিনির অণু = ১২টি কার্বন পরমাণু + ২২টি হাইড্রোজেন পরমাণু + ১১টি অক্সিজেন পরমাণু। — শুদ্ধ২৭। একটি অ্যামোনিয়ার অনু = একটি নাইট্রোজেন পরমাণু + তিনটি হাইড্রোজেন পরমাণু। — শুদ্ধ২৮। তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়। — শুদ্ধ ২৯। তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। — শুদ্ধ৩০। অক্সিজেন ও হাইড্রোজেনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। — শুদ্ধ৩১। কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ। — ভুল৩২। আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো। — শুদ্ধ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল