পরিবেশ পরিচিতি বিজ্ঞান
অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। সংক্ষেপে উত্তর দাও প্রশ্ন: পরমাণু কী?উত্তর: মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সাধারণত মুক্ত অবস্থায় থাকতে পারে না তবে বিক্রিয়ায় অংশ নেয়, তাকে পরমাণু বলে। পরমাণু পদার্থের মূল গঠন উপাদান। যেমন: তামার পরমাণু, লোহার পরমাণু। প্রশ্ন: অণু কী?উত্তর: একই মৌলিক পদার্থের বা একাধিক মৌলের কিছু পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে অপেক্ষাকৃত বড় কণার সৃষ্টি করে এবং যে কণাগুলো প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করে তাদের অণু বলে।যেমন: পানির অণু, চিনির অণু।প্রশ্ন: ধাতুর বৈশিষ্ট্য কী কী?উত্তর: ধাতুর বৈশিষ্টগুলো নিম্নরূপ# ধাতুকে ঘষলে তা চকচক করে।# ধাতুকে পিটালে ফেটে যায় না, পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা যায়, যেমন: অ্যালুমিনিয়াম দিয়ে থালা-বাটি তৈরি করা যায়।# ধাতুর মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে।# ধাতুর ঘনত্ব বেশি হওয়ায় অধাতুর তুলনায় ভর বেশি হয়। # সাধারণ তাপমাত্রায় অধিকাংশ ধাতু কঠিন অবস্থায় দেখা যায়। প্রশ্ন: মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, অক্সিজেন, আয়োডিন, সোনা, রুপা ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ।প্রশ্ন: যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও।উত্তর: যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: লবণ, পানি, চিনি, কেরোসিন, সাবান ইত্যাদি। প্রশ্ন: ব্যতিক্রমধর্মী ১টি ধাতু ও ১টি অধাতুর নাম লেখো। উত্তর: ব্যতিক্রমধর্মী ১টি ধাতুর নাম হলো—পারদ। কারণ সাধারণ তাপমাত্রায় একে তরল রূপে পাওয়া যায়। ব্যতিক্রমধর্মী ১টি অধাতুর নাম হলো—কার্বন।কার্বনের আরেকটি রূপ হলো গ্রাফাইট। গ্রাফাইটের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে।