পরিবেশ পরিচিতি বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।সঠিক উত্তর উত্তরপত্রে লেখো।প্রশ্ন: কোন ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না?(ক) পাহাড়ে ওঠার সময় (খ) পাহাড় থেকে নামার সময় (গ) স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময় (ঘ) রিকশাচালকের রিকশা চালানোর সময়উত্তর: (গ) স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়।প্রশ্ন: ঘড়িতে চাবি দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?(ক) রাসায়নিক শক্তি (খ) গতিশক্তি (গ) তাপশক্তি (ঘ) স্থিতিশক্তিউত্তর: (ঘ) স্থিতি শক্তি।প্রশ্ন: এক সেকেন্ডে আলো কত দূর অতিক্রম করে?(ক) ৩০,০০০ কিলোমিটার (খ) ১,৮৬,০০০ কিলোমিটার (গ) ৩,০০,০০০ কিলোমিটার (ঘ) ১৮,৬০,০০০ কিলোমিটার।উত্তর: (গ) ৩,০০,০০০ কিলোমিটার।প্রশ্ন: কোনটি স্বচ্ছ পদার্থ?(ক) অপরিষ্কার পানি (খ) কাঠ (গ) তেলেভেজা কাগজ (ঘ) বায়ু।উত্তর: (ঘ) বায়ু।প্রশ্ন: প্রাকৃতিক চুম্বক কোথায় আবিষ্কৃত হয়েছিল?(ক) রাশিয়াতে (খ) এশিয়ার মাইনরে (গ) যুক্তরাজ্যে (ঘ) আমেরিকায়।উত্তর: (খ) এশিয়ার মাইনরে।প্রশ্ন: চল বিদ্যুৎ উৎপন্ন হয় কীভাবে?(ক) পাছপালা দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে থাকলে (খ) বিদ্যুৎকোষ ও ডায়নামোর ব্যবহার করলে (গ) কোনো পদার্থ সূর্য থেকে তাপ গ্রহণ করলে (ঘ) এক বস্তুর সঙ্গে আরেক বস্তু ঘষলে।উত্তর: (খ) বিদ্যুৎকোষ ও ডায়নামোর ব্যবহার করলে।প্রশ্ন: একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি কোন দিক বরাবর অবস্থান নেবে?(ক) পূর্ব-পশ্চিম (খ) উত্তর-দক্ষিণ (গ) পূর্ব-দক্ষিণ (ঘ) উত্তর-পশ্চিম।উত্তর: (খ) উত্তর-দক্ষিণ।প্রশ্ন: কাজের গাণিতিক রূপ কোনটি?(ক) সরণ x ত্বরণ (খ) বল x সরণ (বা দূরত্ব) (গ) বল x অভিকর্ষজ ত্বরণ (ঘ) শক্তি x বলউত্তর: (খ) বল x সরণ (বা দূরত্ব)প্রশ্ন: খাবারের মধ্যে কী ধরনের শক্তি জমা থাকে?(ক) স্থিতিশক্তি (খ) গতিশক্তি (গ) চুম্বকশক্তি (ঘ) রাসায়নিক শক্তি।উত্তর: (ঘ) রাসায়নিক শক্তি।প্রশ্ন: কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন?(ক) এলিশা গ্রে (খ) মাইকেল ফ্যারাডে (গ) আইজাক নিউটন (ঘ) আলেকজান্ডার গ্রাহামবেল।উত্তর: (খ) মাইকেল ফ্যারাডে।সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:প্রশ্ন: শক্তি বলতে কী বোঝায়? কয়েকটি শক্তির উদাহরণ দাও।উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যে বস্তুর বা যন্ত্রের বা ব্যক্তির কাজ করার সামর্থ্য যত বেশি, তার শক্তি তত বেশি। উদাহরণস্বরূপ বলা যায়, শক্তির সাহায্যে গরু গাড়ি টানে। কুয়া থেকে শক্তির সাহায্যে পানি তোলা হয়, শক্তি ব্যবহার করে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়।প্রশ্ন: কাজ বলতে কী বোঝায়? কাজের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: যখন বল প্রয়োগে কোনো বস্তুর সরণ ঘটে, তখনই কাজ হয়েছে বলা যায়। যেমন—রিকশাচালক রিকশা চালাচ্ছে। রিকশাচালকের বল প্রয়োগের ফলে রিকশা এগিয়ে যাচ্ছে, এর সরণ হচ্ছে, সুতরাং কাজ হচ্ছে।গাণিতিকভাবে, কাজ = বল x সরণ (বা দূরত্ব)।কাজের উদাহরণ: (১) মাঝির নৌকা চালানো (২) গাড়ি চালানো (৩) কোনো লোক একটি ড্রাম ঠেলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কাজ করা হয়। ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল