পরিবেশ পরিচিতি বিজ্ঞান
অধ্যায়-১০ প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো:প্রশ্ন: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং—সৃষ্টি হয়।উত্তর: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে—।উত্তর: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।প্রশ্ন: তাপে বায়ু— ও — হয়।উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।প্রশ্ন: — থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই —ভাবে পড়ে।উত্তর: বিষুব রেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই তির্যকভাবে পড়ে।প্রশ্ন: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তাই —।উত্তর: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তাই বায়ুচাপ।প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে — বলে।উত্তর: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে।প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা — সেমি।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমি।প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে — সম্ভাবনা বোঝায়।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বোঝায়।প্রশ্ন: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে — বা — সম্ভাবনা থাকে।উত্তর: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে সাইক্লোন বা প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে।প্রশ্ন: সমুদ্রগামী জাহাজের — ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।উত্তর: সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।প্রশ্ন: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।প্রশ্ন: — ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।প্রশ্ন: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই — ভাবে পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই খাড়াভাবে পড়ে।প্রশ্ন: বায়ুপ্রবাহের প্রধান কারণ —।উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যতাপ।প্রশ্ন: পৃথিবীর সব স্থানে — সমানভাবে পায় না।উত্তর: পৃথিবীর সব স্থানে সূর্যতাপ সমানভাবে পায় না।প্রশ্ন: জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।উত্তর: জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।প্রশ্ন: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে — সৃষ্টি হয়।উত্তর: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়।প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে — বায়ুচাপ বলে।উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে এক প্যাসকেল বায়ুচাপ বলে।প্রশ্ন: বায়ুর চাপ ওঠানামার সাথে সাথে — পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।উত্তর: বায়ুর চাপ ওঠানামার সাথে সাথে ব্যারোমিটারে পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে — ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল