পরিবেশ পরিচিতি বিজ্ঞান
অধ্যায়-১২ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে বিজ্ঞান বিষয়ের ওপর অধ্যায়ের ১২ থেকে শূন্যস্থান পূরণনিয়ে আলোচনা। অধ্যায়-১২: পৃথিবী ও বিশ্বজগৎপ্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।১। পৃথিবী সূর্যের একটি — । উত্তর: পৃথিবী সূর্যের একটি গ্রহ।২। পৃথিবী ও অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে। উত্তর: পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।৩। শুকতারা আসলে একটি —উত্তর: শুকতারা আসলে একটি গ্রহ ৪। যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম —।উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম পৃথিবী।৫। ধূমকেতু দেখতে — মতো।উত্তর: ধূমকেতু দেখতে ঝাঁটার মতো।৬। পৃথিবীতে দিনরাত হয় — গতির ফলে।উত্তর: পৃথিবীতে দিনরাত হয় আহ্নিক গতির ফলে।৭। পৃথিবীর একমাত্র উপগ্রহ —।উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র।৮। লিপ ইয়ারের বছর — দিনে হয়উত্তর: লিপ ইয়ারের বছর ৩৬৬ দিনে হয়৯। পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ — প্রদক্ষিণ করে।উত্তর: পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে।১০। — সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র।উত্তর: সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র।১১। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় — কোটি কিলোমিটার।উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।১২। বুধ ও শুক্রের কোনো — নেই।উত্তর: বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।১৩। সবচেয়ে দূরের গ্রহ —।উত্তর: সবচেয়ে দূরের গ্রহ নেপচুন।১৪। চাঁদ আয়তনে পৃথিবীর — ভাগের এক ভাগ।উত্তর: চাঁদ আয়তনে পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ।১৫। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর — ও — সমান হয়।উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিন ও রাত সমান হয়।১৬। বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম —।উত্তর: বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে আকাশে একটি ধূমকেতু আবিষ্কার করেন। এর নাম হ্যালির ধূমকেতু।১৭। চাঁদ পৃথিবীর নিকটতম —উত্তর: চাঁদ পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক# শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১। যে সকল জোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদের তারকা বা নক্ষত্র বলে — শুদ্ধ২। শুকতারা একটি গ্রহ — শুদ্ধ৩। সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় — শুদ্ধ৪। প্রতিটি গ্রহ একই কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে — অশুদ্ধ৫। পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত্রি হয় — অশুদ্ধ৬। ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো — শুদ্ধ৭। সৌরজগৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র — শুদ্ধ৮। পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন সবচেয়ে বড় দিন — শুদ্ধ৯। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়দিন ২২ ডিসেম্বর — শুদ্ধ১০। লিপ ইয়ারে থাকে ৩৬৫ দিন — অশুদ্ধ১১। মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে — অশুদ্ধ১২। পৃথিবী পুরোপুরি গোলাকার নয় — শুদ্ধ১৩। যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই তাদের গ্রহ বলে — শুদ্ধ১৪। সৌরজগতে রয়েছে ৯টি গ্রহ — শুদ্ধ১৫। পৃথিবী তার কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫দিন ৬ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড — শুদ্ধ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল