পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আদর ও ভালোবাসা নিও। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় একের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করছি।১. প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।ক. আমাদের বসবাসের এবং—স্থানকে বলা হয় নিজের এলাকা।উত্তর: আমাদের বসবাসের এবং আশেপাশের স্থানকে বলা হয় নিজের এলাকা।খ. সুস্থ,—জীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।উত্তর: সুস্থ, সুন্দর, উন্নত জীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।গ. এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের—।উত্তর: এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।ঘ. আমরা অনেক সময়—গাছ কাটি।উত্তর: আমরা অনেক সময় নির্বিচারে গাছ কাটি।ঙ. আমাদের দেশে রয়েছে—পানির অভাব।উত্তর: আমাদের দেশে রয়েছে নিরাপদ পানির অভাব।২. প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ।ক. সকল এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধরন এক। ‘অ’খ. আমরা রাস্তাঘাট অযথা কেটে নষ্ট করব না। ‘শু’গ. এলাকার উন্নয়নের দায়িত্ব সরকারের একার। ‘অ’ঘ. সুস্থ, সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। ‘শু’ঙ. আমাদের দেশে নিরাপদ পানির অভাব রয়েছে। ‘শু’৩. প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল কর। ক. পরিবেশ সুন্দর রাখে গাছপালা খ. অক্সিজেন সরবরাহ করে কাবদল ও হলদে পাখির দল গ. হাত ও পায়ের তালুতে চর্মরোগ পরিবেশ ঘ. এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ সামাজিক বনায়ন ঙ. খাদ্য ও পুষ্টির যোগান দেয় ফল ও শাকসবজি আর্সেনিক দূষণউত্তর: ক. পরিবেশ সুন্দর রাখে—সামাজিক বনায়ন।খ. অক্সিজেন সরবরাহ করে—গাছপালা।গ. হাত ও পায়ের তালুতে চর্মরোগ—আর্নেনিক দূষণ।ঘ. এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ—কাবদল ও হলদে পাখির দল।ঙ. খাদ্য ও পুষ্টির যোগান দেয়—ফল ও শাকসবজি।৪. প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ:৪.১ আমাদের বসবাসের এবং আশেপাশের স্থানকে কী বলা হয়?ক. জেলা খ. বিভাগ গ. মহকুমা ঘ. নিজের এলাকা।উত্তর: নিজের এলাকা।৪.২ আমাদের নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন কেন?ক. সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য খ. পরিবেশের উন্নয়নের জন্য গ. অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য ঘ. ওপরের সবগুলোর জন্য।উত্তর: সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য৪.৩ এলাকার রাস্তাঘাট ভালো রাখতে হলে কোন কাজটি আমাদের করা উচিত নয়?ক. ম্যানহোলে ঢাকনা দেওয়া খ. রাস্তাঘাট মেরামত ও সংস্কার করা গ. পুল, সাঁকো, সেতুর যত্ন নেওয়া ঘ. রাস্তার ওপর স্তূপাকারে জিনিস রাখাউত্তর: রাস্তাঘাট মেরামত ও সংস্কার করা।৪.৪ এলাকার পরিবেশ উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?ক. সামাজিক বনায়ন খ. বড় বড় ইমারত নির্মাণ গ. খাল-বিল ভরাট করা ঘ. গাছ কেটে ঘর বাড়ি নির্মাণউত্তর: সামাজিক বনায়ন।৪.৫ এলাকার উন্নয়নের দায়িত্ব কার?ক. ব্যক্তির খ. বড়দের গ. সরকারের ঘ. এলাকাবাসীরউত্তর: এলাকাবাসীর।