পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকারচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১০ প্রশ্ন: জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো।উত্তর: জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রভাব। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যানবাহন, আবাদি জমি ইত্যাদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।জনসংখ্যা ও খাদ্য: জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায়। ফলে খাদ্যঘাটতি দেখা দেয়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্যঘাটতি দেখা দেয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এ ক্ষেত্রে একটি বিরাট সমস্যা। খাদ্যঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার।জনসংখ্যা ও বস্ত্র: খাদ্যের পরেই সুন্দর জীবন যাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র। কিন্তু পরিবারে লোকসংখ্যা বেশি হলে অনেক ক্ষেত্রে ছেলেমেয়েদের প্রয়োজনীয় কাপড়চোপড়, বিদ্যালয়ের পোশাক ইত্যাদি কিনে দেওয়া সম্ভব হয় না। পরিবারে লোকসংখ্যা কম হলে এ সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।জনসংখ্যা ও বাসস্থান: লোকসংখ্যা বেশি হলে সবার জন্য বাসস্থান তৈরি একটি কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে। বর্তমানে দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে প্রতিবছর আড়াই লাখের মতো অতিরিক্ত গৃহের প্রয়োজন। সীমিত সম্পদের কারণে সরকারের পক্ষে এ প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। শহরে গড়ে উঠছে বস্তি। অনেক লোকই বাসস্থানের অভাবে খোলা আকাশের নিচে বসবাস করে। এ ছাড়া বাড়তি লোকের জন্য বাসস্থান তৈরি করায় আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। গাছপালা ও বনজঙ্গল উজাড় হচ্ছে। ফলে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।জনসংখ্যা ও শিক্ষা: দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এ অবস্থার জন্য প্রধানত দায়ী। দেশের সীমিত সম্পদ দিয়ে সরকারের পক্ষে বাড়তি জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে পরিবার বড় হওয়ায় ও দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা নিজেরাও সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে পারেন না। ফলে বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু-কিশোরদের অনেকেই শিক্ষালাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।জনসংখ্যা ও চিকিৎসা: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি চিকিৎসাসুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধকতা। আমাদের দেশে প্রতি চার হাজার ৪৩ জন ব্যক্তির জন্য মাত্র একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া হাসপাতালে যে চিকিৎসাসুবিধা রয়েছে তার চেয়ে চিকিৎসাপ্রার্থীর সংখ্যা অনেক বেশি। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে মিল রেখে দেশে চিকিৎসাসুবিধার প্রসার সম্ভব হচ্ছে না বলেই লোকজন প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যা যদি দ্রুত বৃদ্ধি না পেত তাহলে হয়তো এ সমস্যার সৃষ্টি হতো না।জনসংখ্যা ও যানবাহন: জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণে লেখাপড়া, চাকরি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন স্থানে যাতায়াতের পরিমাণও বেড়েছে। যানবাহনের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে যানজট ও অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে। অনেক সময় এই অতিরিক্ত যানবাহন দিয়েও বাড়তি লোকের চাহিদা মেটানো যাচ্ছে না। অনেক সময় দুর্ঘটনাও ঘটে থাকে।জনসংখ্যা ও আবাদি জমি: বর্ধনশীল জনসংখ্যার জন্য ঘরবাড়ি, রাস্তাঘাট ইত্যাদি তৈরি মাথাপিছু জমির পরিমাণ হ্রাসের অন্যতম প্রধান কারণ। ফলে দেশে খাদ্যসংকট দেখা দেয়।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল