প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকারচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।অধ্যায়- ১০প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণগুলো বর্ণনা করো।উত্তর: সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে তিনটি কারণে। যথা—জন্ম, মৃত্যু ও দেশান্তর। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে। এ ছাড়া বহিরাগমনের ফলে অধিকসংখ্যক বিদেশি এসে বসবাস শুরু করলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তবে বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম। সাধারণত বাংলাদেশে অধিক জন্মহারের ফলেই জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অধিক জন্মহারের বিভিন্ন কারণ রয়েছে। সেগুলো হচ্ছে—শিক্ষার অভাব, নারীশিক্ষার অভাব, বাল্যবিবাহ, অধিক শিশুমৃত্যু, পুত্রসন্তানের প্রত্যাশা।শিক্ষার অভাব: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম। লোকজন শিক্ষিত হলে নিজের ভালো-মন্দ সম্পর্কে সচেতন থাকে। পরিবার, সমাজ ও দেশের কল্যাণের কথা ভাবে। ফলে পরিবার ছোট রাখে কিন্তু শিক্ষার অভাবে আমাদের দেশে অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নয়।নারীশিক্ষার অভাব: নারী সাক্ষরতার হার খুবই কম। গ্রামে এই হার আরও কম। সাক্ষরতার নিম্নহার দেশে জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ।বাল্যবিবাহ: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু এখনো বাল্যবিবাহ প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম এলাকায় এবং দরিদ্র পরিবারে এ ধরনের ঘটনা বেশি ঘটে। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে।অধিক শিশুমৃত্যু: অনেক দেশের তুলনায় আমাদের দেশে শিশুদের মৃত্যুহার অনেক বেশি। শিশুদের মৃত্যুহার বেশি বলে ভবিষ্যতের কথা ভেবে বাবা-মা অধিক সন্তান চান। ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।পুত্রসন্তানের প্রত্যাশা: আমাদের দেশের লোকেরা পুত্রসন্তান বেশি পছন্দ করে। ফলে পুত্রসন্তানের প্রত্যাশায় পরিবারে জনসংখ্যা বৃদ্ধি পায়।প্রশ্ন: আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো।উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। কিন্তু এ দেশে মহিলারা সামাজিকভাবে অবহেলিত। এই অর্ধেক জনসংখ্যা বাদ দিয়ে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। নারীর উন্নয়নের জন্য প্রয়োজন—১. নারীশিক্ষার প্রসার, ২. নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ৩. নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং ৪. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ। গবেষণায় দেখা গেছে, এই দিকগুলোর উন্নতি হলে তা দেশের জনসংখ্যা বৃদ্ধি কমাতে সহায়ক হবে। অতএব নারীর সামাজিক অবস্থান পরিবর্তন করতে হবে। দেশে জনসংখ্যা বৃদ্ধি কমাতে হলে নারীর সামাজিক অবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমেই জাতীয় অগ্রগতি সম্ভব।অধ্যায়- ১১প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত? এখানে প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার কী কী ধ্বংসাবশেষের নিদর্শন পাওয়া গেছে? বর্ণনা করো।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ। এলাকাটি একটি সুরক্ষিত দেয়াল দিয়ে ঘেরা। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগর—‘পুন্ড্রনগর’-এর ধ্বংসাবশেষ। এখানে ব্রাহ্মী রীতিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাহ্মীলিপি। এ শিলালিপিতে পুন্ড্রনগরের উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা হয়, নগরটি সম্ভবত মৌর্যবংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার যেকোনো অঞ্চলের মধ্যে প্রথম নগরায়ণের সুনির্দিষ্ট প্রমাণ এটি। নগর দেয়ালের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বিখ্যাত আউলিয়া সুলতান মাহী সওয়ারের মাজার ও মোগল আমলের একটি মসজিদ। দেয়ালবেষ্টিত এলাকার বাইরে বিশাল এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মঠ। এগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা মন্দির, খোদার পাথর ভিটা, মানকালীর কুণ্ডধাপ, পরশুরামের প্রাসাদ ও জিয়ত কুণ্ড উল্লেখযোগ্য। এগুলো প্রাচীন প্রাদেশিক রাজধানীর শহরতলির সাক্ষ্য বহন করে। চীনা পর্যটক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে এখানকার বসুবিহার দেখতে আসেন।মহাস্থানগড়ের জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন, বিশেষ করে পোড়ামাটির দ্রব্যাদি, স্বর্ণের অলংকার ও স্বর্ণের মুদ্রা সংরক্ষিত রয়েছে। মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার উত্থান, সমৃদ্ধি ও পতনকাল হচ্ছে খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত। সাম্প্রতিক খননকাজের ফলে এখানে ১৮টি নির্মাণস্তর উন্মোচিত হয়েছে। এ ছাড়া আবিষ্কৃত হয়েছে নানা ধরনের মূল্যবান নিদর্শন। এগুলো থেকে বিভিন্ন যুগের সাংস্কৃতিক ধারা বোঝা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল