পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।১। শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা—কে বোঝায়।উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে কে বোঝায়।২। ঝোঁপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে—নিধনের ব্যবস্থা করা উচিত।উত্তর: ঝোঁপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা উচিত।৩। নিরাপদ পানি পান সম্পর্কে সকলকে—করা প্রয়োজন।উত্তর: নিরাপদ পানি পান সম্পর্কে সকলকে সচেতন করা প্রয়োজন।৪। আমরা আমাদের নিজ নিজ এলাকায়—, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।উত্তর: আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।৫। অযথা রাস্তাঘাট কেটে—করব না।উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।৬। সুন্দর,—জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।৭। গাছপালা আমাদের—থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।৮। বৃক্ষ মাটির—করে।উত্তর: বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে।৯। অযথা গাছ—না। গাছের—ভাঙবো না।উত্তর: অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙবো না।১০। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে—থাকার পরামর্শ দেন।উত্তর: কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।১১। পানির অপর নাম—।উত্তর: পানির অপর নাম জীবন।১২। নলকূপের গোড়া—থাকলে পানি দূষিত হতে পারে।উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে।১৩। আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য—।উত্তর: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।১৪। ফল, ফুল,—স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।১৫। আমাদের দেশে প্রায় প্রতিবছর ঝড়, বন্যা ইত্যাদি—দুর্যোগ লেগে আছে।উত্তর: আমাদের দেশে প্রায় প্রতিবছর ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে।১৬। আর্সেনিক যুক্ত নলকুপগুলো — দিয়ে চিহ্নিত করা হয়।উত্তর: আর্সেনিক যুক্ত নলকুপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।১৭। লাল রং এর চিহ্ন দেওয়া নলকূপের পানি —। উত্তর: লাল রং এর চিহ্ন দেওয়া নলকূপের পানি পান করব না। ১৮। গভীর নলকূপের পানি —। উত্তর: গভীর নলকূপের পানি নিরাপদ। ১৯। আর্সেনিক এক ধরনের — পদার্থ। উত্তর: আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ। ২০। ফল ও শাকসবজি — জীবনের জন্য প্রয়োজন। উত্তর: ফল ও শাকসবজি স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজন। ২১। সরকারের — থেকে চারা, বীজ ও প্রশিক্ষণ দেওয়া হয়।উত্তর: সরকারের কৃষি বিভাগ থেকে চারা, বীজ ও প্রশিক্ষণ দেওয়া হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল